মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী সহ পাবনার সর্বত্র বিএনপির বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজির অভিযোগ জামায়াতের জেলা আমীর ও নব নির্বাচিত এমপি অধ্যাপক আবু তালেব মন্ডলের ঈশ্বরদীতে নির্বাচন  পরবর্তী সহিংসতার প্রতিবাদে নবনির্বাচিত জামায়াতের এমপির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত সারাদেশের ২৯৭ আসনের নব নির্বাচিত সংসদ সদস্যের সরকারি গেজেট প্রকাশ পাবনা-৪ আসনে পুনরায় ভোট গণনার আবেদন বিএনপি প্রার্থীর উৎসবমুখোর নির্বাচনে পাবনা-৪ আসনে এমপি নির্বাচিত হলেন অধ্যাপক আবু তালেব মন্ডল পাবনা-৪ আসনে অধ্যাপক আবু তালেব মন্ডল এমপি নির্বাচিত আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট, পাবনা-৪ আসনে ত্রিমুখী লড়াই হবার সম্ভবনা ঈশ্বরদীতে বিপুল পরিমান অস্ত্র ও গুলি উদ্ধার, গ্রেফতার -৩ ঈশ্বরদীতে পুলিশ ও আনসারদের ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে নির্বাচনে দায়িত্ব পালনের আহবান জানালেন পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ

শরীরের রক্তের তেজই চালিকাশক্তি, মানুষ বাঁচবে দেড়শ বছর!

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১

 

 

জীবন থাকলেও পৃথিবীতে অমর নয়। জীবন মানেই মৃত্যু নিশ্চিত। আর মৃত্যু নিশ্চিত বলেই অমরত্ব সম্ভব নয়। কিন্তু ১৫০ বছর পর্যন্ত বাঁচতে পারেন মানুষ। সম্প্রতি একটি গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।
সুস্থ ব্যক্তিরা গড়ে ৮০ বছর পর্যন্ত বাঁচেন। অনেকে আবার শতায়ু হন। বিশ্বের ইতিহাসে সবচেয়ে দীর্ঘদিন বেঁচে ছিলেন ফ্রাঞ্চের জিয়ানি কালমেন্ট কিনি নামে এক মহিলা। কিনি ১৮৭৫ সালে জন্মগ্রহণ করেন এবং ১২২ বছর পর্যন্ত তিনি বেঁচে ছিলেন।
কিন্তু ১৫০ বছর পর্যন্ত কী বেঁচে থাকা সম্ভব? এর আগে একটি গবেষণায় জানা গিয়েছিল, মানুষ ১৪০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। কিন্তু সম্প্রতি নেচার কমিউনিকেশন সায়েন্স জার্নালে একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করা হয়েছে।
গবেষণা প্রতিবেদনে গবেষকরা বলেছেন, রক্তের তেজের মধ্যেই লুকিয়ে রয়েছে যৌবন ধরে রাখার চাবিকাঠি। এই গবেষণার জন্য ৮৫ ঊর্ধ্ব ৭০ হাজার মানুষের উপর গবেষণা চালানো হয়। তাদের শরীরে রক্তকোষের পরিমাণ কমা বাড়ার উপর শরীরে কী কী পরিবর্তন আসছে, সেই দিকেও রাখা হয়েছিল তীক্ষè নজর।
প্রশ্ন উঠছে, তবে কী রক্ত বদল করলে বার্ধক্যের ছাপ মুছে ফেলা সম্ভব হবে? এখনও গবেষণায় এই প্রশ্নের সঠিক জবাব পাওয়া যায়নি। গবেষকরা জানাচ্ছেন, শরীরে প্রতিটি কোষ, অঙ্গ, প্রত্যঙ্গ সেই সময় পর্যন্ত সক্রিয় থাকে যতক্ষণ তারা পুষ্টি পায়।
গবেষণায় বলা হয়, যখন রক্তনালীতে সমস্যা হয় তখন রক্ত প্রবাহ সঠিক গতিতে হয়না। আর সে সময়ই জাপটে ধরে বার্ধক্য। এক গবেষক টিমোথি ভি পাইরকভ জানান, কোনোভাবে যদি বৈজ্ঞানিক পদ্ধতিতে নতুন কোষ প্রতিস্থাপন করা গেলে, সেক্ষেত্রে বয়স ধরে রাখা সম্ভব।
যদিও রক্তকোষের যৌবন ধরে রাখা অত্যন্ত কঠিন। এক্ষেত্রে গবেষকরা যদি অ্যান্টি অ্যাজিং থেরাপি বার করতে সক্ষম হয়, সেক্ষেত্রে বার্ধক্য জয় করা অনেকাংশে সম্ভব হবে বলে মনে করছেন গবেষকরা। সূত্র : দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল, টাইমস অব ইন্ডিয়া।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!