শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৩:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ ::
খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ

চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ২৪ জুন, ২০২৬

যশোর শহরতলীর চিহ্নিত সন্ত্রাসী কয়েক মামলার আসামি সাইদ সরদার ওরফে ‘চশমা সাইদ’কে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ জুন) সকালে যশোর সদর উপজেলার আরবপুর ইউনিয়নের রঘুরামপুর গ্রামে নিজ বাড়ির পাশের ঝোপ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
‎নিহত সাইদ সরদার রঘুরামপুর গ্রামের নয়া সরদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, তার বিরুদ্ধে অস্ত্র, চাঁদাবাজি, হত্যাচেষ্টা ও মাদকসহ কয়েকটি মামলা রয়েছে।
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বাড়ির পাশের ঝোপে রক্ত দেখতে পেয়ে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা ঘটনাস্থলে সাইদের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখেন। মরদেহের পাশে একটি ধারালো চাকু পড়ে ছিল। এরপর স্থানীয়রা পুলিশে খবর দেন।
‎খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে। স্থানীয়দের ধারণা, মাদক ব্যবসা বা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। তবে হত্যার প্রকৃত কারণ সম্পর্কে কেউ কিছু বলতে পারেনি।
‎কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মরদেহ উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। একই সঙ্গে ঘটনার নেপথ্যের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করে আটকে পুলিশ অভিযানে রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!