বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু

ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার
———-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে বহিষ্কৃত ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্তক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে বহিষ্কৃতদের স্বপদে পূনরায় বহাল করা হলো।

বুধবার (২জুলাই’২৬) কেন্দ্রীয় যুবদলের দপ্তরের দ্বায়িত্বে নিয়োজিত যুগ্ম সাধারণ সম্পাদক মিনহাজুল ইসলাম ভূইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

উল্লেখ্য, গত ২ ফেব্রুয়ারী পাবনা-৪ ঈশ্বরদী আটঘরিয়া আসনে দলীয় সিদ্ধান্ত অমান্য করে বিএনপির বিদ্রোহী প্রার্থী জাকারিয়া পিন্টুর পক্ষে নির্বাচন করায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের দায়ে নিম্ন লিখিতদের দল থেকে বহিষ্কার করা হয়। তারা হলেন ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক মোঃ জাকির হোসেন জুয়েল, ঈশ্বরদী উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মোঃ এনামুল হোসেন আতিয়ার, আক্তারুজ্জামান রাজু এবং সদস্য মোঃ মতিয়ার রহমান।

দীর্ঘ প্রায় ৪মাস পর বহিষ্কৃতদের দলের প্রতি মমত্ববোধ ও বিগত সময়ের দলীয় কার্যক্রম পর্যালোচনা করে বিশেষ বিবেচনায় কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি কার্যকরি কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে বহাল করেছেন।

এখন থেকে উল্লেখিত চার জনের দলীয় কর্মকান্ড পরিচালনায় করায় আর কোন বাধাবিপত্তি থাকলো না।

এদিকে, জাকির হোসেন জুয়েল এক বিবৃতিতে বহিষ্কারাদেশ প্রত্যাহার করায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এবং যুবদল পাবনা জেলা কমিটির আহবায়ক ইঞ্জিনিয়ার ইলিয়াস আহমেদ হিমেল রানা ও সদস্য সচিব মনির আহমেদ’র প্রতি অশেষ কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!