সোমবার, ২৯ জুন ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৯ জুন, ২০২৬

ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে পড়া না পারায় এক শিক্ষার্থীকে শাসনের জের ধরে তিন শিক্ষককে মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন করেছে ভুক্তভোগী শিক্ষকদের আত্মীয় স্বজন, এলাকাবাসী ও শিক্ষার্থীরা।
সোমবার (২৯ জুন) সকালে উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের প্রত্যন্ত চরকুড়ুলিয়া আলহাজ্ব মোড় এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি লুৎফর রহমান, সাধারন সম্পাদক মুহিদুল ইসলাম, আন্তঃ উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভপতি মজিবুর রহমান, বাঁশেরবাদা ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আব্দুল হামিদ শিপু, সমাজসেবক আনোয়ার হোসেন ঠান্ডু, সমাজসেবক আরিফ প্রাং সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা জানালেন, শিক্ষকরা এদেশে জাতি গড়ার কারিগরি। পিতা মাতার পরই শিক্ষকদের সম্মান দেওয়ার কথা। একটি বিদ্যালয়ে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিক শিক্ষাদানে অনেক সময় শাসনের প্রয়োজন হয়। অথচ সেই শিক্ষকরা যখন শিক্ষার্থীদের শাসন করে তখন তাদের ওপর নেমে আসে নির্যাতন।
বক্তার আরো জানিয়েছেন, সাম্প্রতিক সেলিম রেজা বিদ্যানিকেতনে যে ঘটনা ঘটেছে যা অত্যান্ত দুঃখজনক ও শিক্ষকদের জন্য লজ্জার বিষয়। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার পরও আসামী গ্রেফতার করছে না পুলিশ। অথচ ঘটনা ভিন্ন খাতে নিতে আসামীরা প্রকাশ্যে থানার পাশের একটি ভবনে সংবাদ সম্মেলন করেছে।
আগামী ৪৮ ঘন্টার মধ্যে আসামী গ্রেফতার করা না হলে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা বৃহত্তর কর্মসূচি ঘোষনা করবে বলেও মানববন্ধনে জানানো হয়।
প্রসঙ্গত, গত বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে ঈশ্বরদী উপজেলার চর-কুরুলিয়া গ্রামে সেলিম রেজা আদর্শ বিদ্যানিকেতনে এক শিক্ষার্থীকে শাসন করার জের ধরে প্রতিষ্ঠানটির তিন শিক্ষিকাকে মারধর করেন ওই শিক্ষার্থীর মামা উজ্জল হোসেন মাল ও মামাতো ভাই বাসির মালসহ কয়েকজন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!