সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
সর্বশেষ ::
আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২

আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ
——–
স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ করেছেন।

গত ১৮ জুন দুপুরে পাবনা পুলিশ সুপার মোঃ ছুফি উল্লাহ আনুষ্ঠানিক ভাবে তার নিজ কার্যালয়ে এই সম্মাননা ক্রেস্ট আশাদুর রহমান’র হাতে তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, অপরাধ নিয়ন্ত্রণ, মামলা তদন্ত ও নিষ্পত্তি, গ্রেফতারি পরোয়ানা তামিল, থানার সার্বিক পুলিশি কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন সহ মাদক নিয়ন্ত্রণ, অবৈধ অস্ত্র উদ্ধার এবং সামগ্রিক কার্যক্রমে উল্লেখযোগ্য ভূমিকা রাখার জন্য অফিসার ইনচার্জ শ্রেষ্ঠত্ব লাভ ও সম্মাননা ক্রেস্ট অর্জন করেছেন।

এ ব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমান এর প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, কর্মের স্বীকৃতি উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি করে। ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ হিসেবে মে মাসের স্বীকৃতি লাভ শুধু আমার একার অর্জন নয়। এটা ঈশ্বরদী থানার সকল কর্মকর্তা ও সদস্যদের আন্তরিক প্রচেষ্টার ফসল।

তিনি বলেন, জন সাধারণের আন্তরিক সহযোগিতা নিয়ে আমাদের সেবার মান আরো বৃদ্ধি করবো এবং উন্নততর সেবা প্রদান করতে আরো নিষ্ঠার সাথে আগামীতে দ্বায়িত্ব পালন করবো ইনশাআল্লাহ।

এদিকে পাবনা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি লাভ করায় ঈশ্বরদীর ঐতিহ্যবাহী স্বনামধন্য শিল্প, সাহিত্য, সংস্কৃতি, সাংবাদিকতা, আধ্যাত্মিকতা ও সেবাধর্মী প্রতিষ্ঠান জংশন ডিডিপি গুরু আশ্রমের চেয়ারম্যান, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেছেন।
তিনি আশা পোষণ করেছেন যে, মোঃ আশাদুর রহমান’র সুযোগ্য নেতৃত্বে আগামীতে ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!