পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার।
স্টাফ রিপোর্টার।।
০৩ জুলাই ২০২৬ পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনায় জেলার বিভিন্ন থানা এলাকায় পরিচালিত বিশেষ অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ মোট ১০৩ (একশত তিন) জনকে গ্রেফতার করা হয়েছে।
▪️গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা, সামারি ট্রায়াল ও মোবাইল কোর্টের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া *চাটমোহর থানায় ০৬ জন জুয়াড়ি কে সংশোধিত জুয়া আইন, ২০২৬ অনুযায়ী প্রথমবারের মতো মামলা রুজু করা হয়েছে* ।
▪️মাদক, সন্ত্রাস, কিশোর গ্যাং, জুয়া এবং সকল প্রকার অপরাধ দমনে পাবনা জেলা পুলিশের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে।