বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ

খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬

পাবনা জেলা পুলিশের ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে ঈশ্বরদী থানার আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি মোঃ আলম প্রামানিক ওরফে টেম্পু আলম (৪০)-কে গ্রেফতার করা হয়েছে।
‎মোঃ আলম প্রামানিক (টেম্পু আলম), পিতা- মৃত খবির প্রামানিক, মাতা- মোছা: টুনা বেগম, সাং- চর রূপপুর (বিশুতলা), ইউনিয়ন- পাকশী, ওয়ার্ড নং- ৫, থানা- ঈশ্বরদী, জেলা- পাবনা।

‎আসামিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে অদ্য ২৫ জুন ২০২৬ খ্রিস্টাব্দ ভোররাত আনুমানিক ৩:৩০ ঘটিকা হতে ৪:৩০ ঘটিকা পর্যন্ত তার বসতবাড়ি ও আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

‎অভিযানকালে আসামির বসতঘর এবং রান্নাঘরের পেছনে টিনের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় একটি বিদেশি পিস্তল, উক্ত পিস্তলে সংযুক্ত ম্যাগাজিনে লোড করা ২ (দুই) রাউন্ড তাজা গুলি এবং বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

‎একটি বিদেশি পিস্তল (আগ্নেয়াস্ত্র), যার বডিতে “7.65 RND” এবং “MADE IN USA NO-10” লেখা রয়েছে।উক্ত পিস্তলের ম্যাগাজিনে লোড করা অবস্থায় ২ (দুই) রাউন্ড তাজা গুলি, যার পারকিউশন ক্যাপে “KF 7.65” লেখা রয়েছে।
‎একটি এসএস স্টিল নির্মিত উভয় পাশে ধারালো তলোয়ার (দৈর্ঘ্য ৩৬ ইঞ্চি)।
‎একটি লোহার হাতলযুক্ত চাপাতি (দৈর্ঘ্য ১৫ ইঞ্চি)।
‎একটি ধারালো ব্লেড চাপাতি (দৈর্ঘ্য ১৭ ইঞ্চি)।
‎একটি itel 2171 মডেলের বাটন মোবাইল ফোন, যাতে ব্যবহৃত সিম নম্বর ০১৩১৭৯৬৭৫৩৬ এবং ০১৮৪৬৫২৮০৫১।
‎উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও দেশীয় অস্ত্রসমূহ আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
‎আলোচিত খালেক খাঁন হত্যা চেষ্টা মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবৈধ অস্ত্র উদ্ধারে পাবনা জেলা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!