রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা

পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

আজ ০৫ জুলাই ২০২৬ পাবনা জেলা পুলিশের সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা একটি সফল অভিযান পরিচালনা করে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন এবং ০৫ রাউন্ড তাজা ৭.৬৫ মি.মি. গুলিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

আওতাপাড়া বাজারস্থ NCDP গোয়ার্স মার্কেট, সাহাপুর ইউনিয়ন, ঈশ্বরদী, পাবনা।গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে সন্দেহভাজন ব্যক্তিরা পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়। পরে তাদের দেখানো মতে ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে একটি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ০৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা অস্ত্রটি ১নং আসামির হেফাজতে থাকার বিষয়টি স্বীকার করে। তবে তিনি অস্ত্রের বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে ব্যর্থ হন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় এবং মাদক সেবনের রিপোর্ট পজিটিভ হওয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী ঈশ্বরদী থানায় পৃথক নিয়মিত মামলা রুজু করা হয়েছে। অস্ত্রের উৎস ও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে।

পাবনা জেলা পুলিশ অপরাধ, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে পেশাদারিত্বের সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!