বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
চাটমোহরে ভ্যান চালককে গলা কেটে হত্যা ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১

ঈশ্বরদীতে ট্রাকের ধাক্কায় পথচারী নিহত
—————————————————————— ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ২ আগষ্ট ‘২১ সকাল ছয়টায় কুষ্টিয়া নাটোর রোডের ঈশ্বরদীর দাশুড়িয়া রেলওয়ে গেট এর নিকট দ্রুতগামী একটি ট্রাকের ধাক্কায় হাজী বাচ্চু মোল্লা (৫২)নামে এক ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হয়েছে। সে সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার পান্নাথ পুর গ্রামের হাজী কোররান আলী মোল্লার ছেলে।
জানা গেছে, দাশুড়িয়া কারিগর পাড়ায় শ্বশুরবাড়ি বেড়াতে এসে ভোরে ফজরের নামাজ পড়ে রাস্তার পাশ দিয়ে হাঁটার সময় নাটোর থেকে কুষ্টিয়াগামী তামাক ভর্তি একটি ট্রাক তাকে সজোরে ধাক্কা দিলে সে ছিটকে পড়ে মাথায় ও শরীরের বিভিন্ন অংশে প্রচণ্ড আঘাত প্রাপ্ত হয় এবং অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে নিহত হয়। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে চালকসহ ঘাতক ট্রাকটিকে আটক করে। এ ব্যাপারে পাকশী হাইওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম জানিয়েছেন।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!