সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং

চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান 

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৬ জুলাই, ২০২৬

চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান

স্টাফ রিপোর্টার।।

চুয়াডাঙ্গা সদর থানা কম্পাউন্ডে আজ ০৬ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১:৩০ ঘটিকায় চুয়াডাঙ্গা সদর থানাধীন বিভিন্ন ইউনিয়নের গ্রাম পুলিশ সদস্যদের অংশগ্রহণে সাপ্তাহিক চৌকিদারি প্যারেড গ্রহণ করেন জনাব মোহাম্মদ রুহুল কবীর খান, পুলিশ সুপার, চুয়াডাঙ্গা।

পুলিশ সুপার মহোদয়, গ্রাম পুলিশের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন এবং জননিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা, মাদকবিরোধী কার্যক্রম, চুরি-ডাকাতি প্রতিরোধ ও অপরাধ সংক্রান্ত তথ্য দ্রুত থানায় অবহিত করার বিষয়ে নির্দেশনা দেন।

তিনি চৌকিদার ও দফাদারদের উদ্দেশ্যে বলেন, গ্রাম পুলিশ হলো তৃণমূল পর্যায়ে আইন-শৃঙ্খলা রক্ষার গুরুত্বপূর্ণ সহায়ক শক্তি। জনগণের সাথে সমন্বয় রেখে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করতে হবে। বিশেষ করে অগ্নিকাণ্ড, বন্যা, অস্বাভাবিক মৃত্যু, দাঙ্গা-হাঙ্গামা, চুরি-ডাকাতি, মাদক, সন্দেহজনক চলাফেরা ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে থানায় সংবাদ প্রদানের উপর গুরুত্বারোপ করেন।

এসময় আরোও উপস্থিত ছিলেন জনাব মোঃ মোস্তাফিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল), চুয়াডাঙ্গা; জনাব অনির্বাণ দাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জনাব মো: সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জনাব হিমন বিশ্বাস, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিস), চুয়াডাঙ্গা; জনাব মোঃ মিজানুর রহমান, অফিসার ইনচার্জ, চুয়াডাঙ্গা সদর থানা, চুয়াডাঙ্গাসহ থানার অন্যান্য অফিসারগণ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!