রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

নিখোঁজের ৪ দিন পর পাবনায় অটোচালক শিশুর লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২১

এম এন সরদার।। আজ ১৩ ফেব্রুয়ারি’২১ দুপুরে পাবনার ডিবি পুলিশ পাবনা সদর উপজেলার ভাড়ারা শাহীমসজিদের দক্ষিন পাশের একটি ক্যানেল থেকে বেল্লাল (১১) নামের শিশু অটো চালকের লাশ উদ্ধার করেছে। সে পাবনা জেলার আতাইকুলা থানা এলাকার দুবলিয়া সাদুলাপুর শ্রীকোল গ্রামের আফজাল হোসেনের ছেলে। জানা গেছে, গত ৯ ফেব্রুয়ারি’২১ দুপুর দেড়টার সময় নিহত মোঃ বেল্লাল হোসেন মীর তার বাবার ব্যাটারী চালিত অটোভ্যানে শ্রীকোল বাজার থেকে একজন যাত্রী নিয়ে দুবলিয়া বাজারের উদ্দেশ্যে রওনা হয় কিন্তু আর ফিরে আসে না। অনেক খোঁজাখুঁজির পর বেল্লালের কোন সন্ধান না পেয়ে ওই দিনই তার পিতা আফজাল হোসেন আতাইকুলা থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। উক্ত ডায়েরীর সূত্র ধরেই পাবনা পুলিশ সুপারের নির্দেশে ডিবি পুলিশের চৌকস এসআই অসীত কুমার তাক্ষনিক ছায়া তদন্ত শুরু করেন। তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিরালস প্রচেষ্টা চালিয়ে সহেন্দভাজন একই গ্রামের মৃত আব্দুল হায়’র ছেলে বকুল (৪২) কে নাটোর জেলার শিংড়া উপজেলা থেকে আটক করে। পরে ব্যাপক জিজ্ঞাসাবাদে সে বেল্লাল হত্যা কান্ডের ঘটনা স্বীকার করে এবং তার দেয়া তথ্যমতে আজ ১৩ ফেব্রুয়ারি’২১ দুপুর ১২ টা ৪৫ মিনিটের সময় উল্লেখিত ক্যানেলের কচুরিপানার ভেতর থেকে নিখোঁজ বেল্লালের বিভৎস লাশ উদ্ধার করে। লাশ উদ্ধারের পর ময়না তদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এদিকে শিশু বেল্লালের অপ্রত্যাশিত মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!