শনিবার, ২৭ জুন ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

টিকা নেয়া ব্যাক্তিদের মৃত্যু ঝুঁকি খুবই কম

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২ আগস্ট, ২০২১

 

 

অন্যান্য দেশের মতো বাংলাদেশেও করোনাভাইরাসের টিকা বিভিন্ন জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমাচ্ছে। টিকা নেয়ার পরো যে কেউ করোনাভাইরাসে সংক্রমিত হতে পারেন। কিন্তু সে ক্ষেত্রে তাঁদের ঝুঁকি টিকা না নেয়া ব্যক্তিদের তুলনায় কম। সরকারের রোগতত্ত¡, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) এক গবেষণায় এ চিত্র পাওয়া গেছে। গত রোববার রাতে ওই গবেষণা প্রকাশিত হয়েছে।
গবেষণায় দেখা গেছে, করোনায় আক্রান্ত হয়েছেন কিন্তু টিকা নেননি, এমন ব্যক্তিদের ৩ শতাংশের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি হওয়ার প্রয়োজন হয়েছিল। আর পূর্ণ ডোজ টিকা নেয়ার পর আক্রান্ত ব্যক্তিদের মধ্যে আইসিইউতে ভর্তি হতে হয়েছিল ১ শতাংশের কম রোগীকে। টিকা না নেয়া রোগীদের ৩ শতাংশ মৃত্যুবরণ করেছেন, আর টিকা নেয়া রোগীদের মধ্যে মৃত্যু হয়েছিল শূন্য দশমিক ৩ শতাংশের।
গবেষণায় দেখা গেছে, টিকা না নেয়া আক্রান্ত রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার হার ছিল ১১ শতাংশ। দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ৪ শতাংশ। অসংক্রামক রোগে আক্রান্ত টিকা না নেয়া রোগীদের মধ্যে শ্বাসপ্রশ্বাসের জটিলতার হার দুই ডোজ টিকা নেয়ার পর আক্রান্ত ব্যক্তিদের তুলনায় ১০ শতাংশ বেশি।
করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে যাঁদের উপসর্গ জটিল, তাদেরই হাসপাতালে ভর্তি হতে হয়। আইইডিসিআরের গবেষণায় দেখা গেছে, টিকা না নেয়া রোগীদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ২৩ শতাংশ। আর দুই ডোজ টিকা নিয়ে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এই হার ছিল ৭ শতাংশ।
করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে যাঁরা অন্যান্য অসংক্রামক রোগে আক্রান্ত এবং টিকা নেননি, তাঁদের ক্ষেত্রে হাসপাতালে ভর্তির হার ৩২ শতাংশ। আর দুই ডোজ টিকা নেয়া ব্যক্তিদের ক্ষেত্রে এই হার ছিল ১০ শতাংশ।##

0 0

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!