শনিবার, ২০ জুন ২০২৬, ০২:২০ অপরাহ্ন
সর্বশেষ ::
চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের

জমির জন্য ছেলেদের হাতে খুন হল বাবা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৫ সেপ্টেম্বর, ২০২২

মানিকগন্জ প্রতিনিধিঃ
মানিকগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে বাবাকে পিটিয়ে ও কুপিয়ে খুন করেছে দুই ছেলে ও নাতি।

রোববার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে আটটার দিকে সদর উপজেলার উকিয়ারা এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আরশেদ আলী (৬৫) ওই এলাকার বাসিন্দা। এ ঘটনায় নিহতের ছোট ছেলে খোরশেদ আলম এবং ভাগিনা আহাদকে গ্রেপ্তার করেছে পুলিশ। পলাতক রয়েছেন বড় ছেলে খবির।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে ছেলেদের সাথে আরশেদ আলীর ঝামেলা চলছিল। সম্প্রতি মসজিদের নামে ১০ শতাংশ জমি লিখে দিলে ছেলেদের সাথে বাবা আরশেদ আলীর বিরোধ চরমে পৌছায়। এনিয়ে এলাকাবাসী সমঝোতা করার চেষ্টা করলেও ছেলেরা বাবার ওপর ক্ষিপ্ত থাকে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, এই ঘটনাকে কেন্দ্র করে সকালে বাড়ি থেকে ডেকে পাশের একটি নির্জন যায়গায় দুই ছেলে এবং নাতি (ছোট মেয়ের ছেলে) লোহার হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি পিটিয়ে তাকে হত্যা করে। এসময় বৃদ্ধ আরশেদের চিৎকারে আশেপাশের লোকজন এগিয়ে আসলে বড় ছেলে খবির পালিয়ে গেলেও ছোট ছেলে খোরশেদ আলম এবং নাতি আহাদকে এলাকাবাসী আটক করে।

এ ঘটনায় সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অতিরিক্ত পুলিশ সুপার কামরুল ইসলাম জানান, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। অভিযুক্ত দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে। অপরজনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!