রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় নিহত -১ আহত -২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১৬ জুন, ২০২১

ঈশ্বরদী (পাবনা) উপজেলা সংবাদদাতা।। আজ ১৬ জুন’২১ সকালে ঈশ্বরদী পাবনা সড়কের দাশুড়িয়া তেঁতুলতলা নামক স্থানে যাত্রীবাহী বাস ও এ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত ও দুইজন আহত হয়েছে। নিহত ব্যক্তির নাম এনামুল হক (৩০)। সে পাবনা সদর উপজেলার পাঁচবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেনের ছেলে। আহতরা হলো ঈশ্বরদী উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এ্যাম্বুলেন্সের চালক মোঃ আসিফ হোসেন (২১) ও একই গ্রামের রবিউল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (২২)। জানা গেছে, ঈশ্বরদী থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাস উল্লেখিত স্থানে পৌঁছানোর পর পাবনা থেকে রাজশাহীগামী একটি এ্যাম্বুলেন্সের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এ্যাম্বুলেন্সটি দুমরেমুচরে যাওয়ায় ভেতরে থাকা যাত্রী এনামুলসহ চালক আসিফ ও হেল্পার রাকিবুল গুরুত্বর আহত হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় লোকজন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে তাদের অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় তাদের রামেক হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী নেয়ার পথে এনামুল মৃত্যুবরন করে। পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মনিরুজ্জামান বাবুল এ’ঘটনা নিশ্চিত করেছেন। বাস ও এ্যাম্বুলেন্স পাকশী হাইওয়ে থানার হেফাজতে নেয়া হয়েছে। ঘাতক বাসের চালক পালিয়ে গেছে। এব্যাপারে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!