রবিবার, ০৫ জুলাই ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ

ঈশ্বরদীতে জেল হত্যা দিবস পালিত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।।

পাবনার ঈশ্বরদী উপজেলায় বিনম্র শ্রদ্ধা, ভালোবাসা এবং স্মৃতিভরা স্মরণে ‘জেলহত্যা’ দিবস পালন করেছে ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগ সহ অঙ্গ-সহযোগী সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীরা।

৩রা নভেম্বর (বৃহস্পতিবার) সকাল ৮টায় ঈশ্বরদী ষ্টেশন রোডস্থ উপজেলা আওয়ামীলীগ কার্য্যলয়ে জাতীয়, শোক ও সহযোগী সংগঠনের পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধু ও প্রয়াত জাতীয় ৪ নেতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস, সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা গোলাম মস্তোফা চান্না মন্ডল, বীর মুক্তিযোদ্ধা মোঃ রশীদুল্লাহ, সাধারন সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ মিন্টু, সহ- সাধারন সম্পাদক আব্দুল সালাম, মুরাদ আলী মালিথা, সাংগঠনিক সম্পাদক শফিউল আলম বিশ্বাস, পৌর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল খালেক, সাধারন সম্পাদক ও পৌর মেয়র ইছাহাক আলী মালিথা, প্রেসক্লাব সভাপতি মোস্তাক আহমেদ কিরণ সাধারন সম্পাদক আব্দুল বাতেন বঙ্গবন্ধু পরিষদের সদস্য সচিব শহিদুল হক , উপজেলা যুবলীগ সভাপতি শিরহান শরীফ তমাল, পৌর যুবলীগের সাধারন সম্পাদক আরিফুল ইসলাম লিটন, উপজেলা সেচ্ছাসেবক লীগের আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব সজিব মালিথা উপজেলা ছাত্রলীগের সভাপতি তন্ময় মল্লিক সাধারন সম্পাদক খন্দকার আরমানসহ নেতৃবৃন্দ অংশ নেয়।

উল্লেখ, ১৯৭৫ সালের ৩ নভেম্বর কিছু বিপথগামী সেনা কারাগারে জাতীয় ৪ নেতা তাজ উদ্দীন আহমেদ, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান ও এম মনসুর আলীকে গুলি করে নির্মম ভাবে হত্যা করে।

তারপর থেকে প্রতি বছর ৩ নভেম্বর দিনটি জেল হত্যা দিবস হিসাবে পালন করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!