শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ ::
সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান

ঈশ্বরদীর লক্ষিকুন্ডায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৬ এপ্রিল, ২০২৫

ঈশ্বরদীর লক্ষিকুন্ডায় চর দখলকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে ৪ জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার।। আজ
ঈশ্বরদীর লক্ষিকুন্ডা ইউনিয়নের ডিগ্রি চরে আধিপত্য বিস্তার করতে চরের জমি দখল নিয়ে কুষ্টিয়ার মুকুল বাহিনী আবারো শক্তির জানান দিতে চর এলাকায় পর পর কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়ে গ্রামবাসীর মাঝে আতঙ্ক সৃষ্টি করে ।

গতকাল শুক্রবার (২৫ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর দুইটা পর্যন্ত উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে গোলাগুলির ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধরা হলেন উপজেলার লক্ষীকুন্ডা চরকুড়ুলিয়া গ্রামের আকাত মাঝির ছেলে মোঃ পিল্লু (২৬) একই গ্রামের হাবিবুল ইসলামের ছেলে সুবাইল ইসলাম (২৭), আতিয়ার প্রামানিকের ছেলে আসিফ (২৫) ও রাজ্জাক ফকিরের ছেলে শফিকুল (২৮), মৃত মানিক মৃধার ছেলে মক্কেল মৃধা (৪৮)।

আজ শনিবার (২৬ এপ্রিল) সকালে আবারও উপজেলার লক্ষীকুন্ডা ইউনিয়নের চরকুড়ুলিয়া গ্রামে এই গুলির ঘটনা ঘটে।এতে এলাকায় চরমভাবে আতংক ছড়িয়ে পড়ে। সংবাদ পেয়ে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পুলিশ ও যৌথবাহিনী ঐ এলাকায় গিয়ে অভিযান পরিচালনা করে ৪ জনকে আটক করতে সক্ষম হয়।

ঈশ্বরদী সার্কেল’র অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার বলেন, আধিপত্য বিস্তার ও চর দখল নিয়ে গুলির খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীসহ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি এবং ৪ জনকে ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!