মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ০৭:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২০ জুলাই, ২০২৬

লালপুর (নাটোর): প্রতিনিধি।।
নাটোরের লালপুর উপজেলায় ২৪ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তাদের বাবা মরজেম আলীও গুরুতর অসুস্থ হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের মোহরকয়া নতুনপাড়া গ্রামে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে গত ১৩ জুলাই মরজেম আলীর স্ত্রী তুলি বেগম বাবার বাড়িতে চলে যান। এরপর মরজেম আলী তার দুই ছেলে তুহিন (৮) ও তুষার (৪)-কে নিয়ে বাড়িতে অবস্থান করছিলেন। গত ১৬ জুলাই রাতে তারা একসঙ্গে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন।
পরদিন ভোরে বড় ছেলে তুহিন হঠাৎ অসুস্থ হয়ে বমি করতে শুরু করলে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে সকাল সাড়ে ৯টার দিকে স্থানীয় কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।
একই দিন দুপুরে ছোট ছেলে তুষারও অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।
দ্বিতীয় সন্তানের মরদেহ বাড়িতে আনার পর পিতা মরজেম আলীও হঠাৎ অচেতন হয়ে পড়েন। পরে তাকে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, নাটোর সদর হাসপাতাল হয়ে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, “একই পরিবারের দুই শিশুর মৃত্যুর ঘটনা অত্যন্ত রহস্যজনক। প্রাথমিকভাবে খাদ্যে বিষক্রিয়ার সন্দেহ করা হচ্ছে। মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।”
এদিকে, একই পরিবারের দুই শিশুর পরপর মৃত্যু এবং বাবার আশঙ্কাজনক অসুস্থতায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে দ্রুত, নিরপেক্ষ ও বিজ্ঞানভিত্তিক তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি শোকাহত পরিবারের পাশে দাঁড়ানোর আহ্বানও জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!