ঈশ্বরদীতে আমাসুফার আলোচনা সভা অনুষ্ঠিত
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা কমিটির পরিচয়পত্র বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ জুলাই) বিকাল পাঁচটায় ঈশ্বরদী কলেজ রোডের ঠাকুরবাড়ির সামনে নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তৃতা করেন, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, সাপ্তাহিক জংশন সম্পাদক, ডিডিপি ও গুরু আশ্রমের চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক, কবি কলামিস্ট, গীতিকার সুরকার সংগঠক, সমাজসেবক, ও শিল্পী, সূফী সাধক গুরুজী এস এম রাজা। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সভাপতি ও পাবনা মানবাধিকার ঐক্য পরিষদের আহ্বায়ক মোঃ ওবায়দুল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঈশ্বরদী মডেল প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ভোরের দর্পণ প্রতিনিধি সালাউদ্দিন আহমেদ, আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন পাবনা জেলা শাখার সিনিয়র সহ সভাপতি মেহেদী হাসান তুহিন ও যুগ্ম সম্পাদক ওয়াহিদুর রহমান সুজন। 
আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন ঈশ্বরদী উপজেলা শাখা সভাপতি মোছাঃ নাদিরা শেখ হেনার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রিপনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম নিক্কন। পরে সংগঠনের কর্মকর্তাদের মধ্যে পরিচয় পত্র বিতরণ করা হয়।