শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল পাবনা জেলায় বিশেষ অভিযান, ৩০ মাদকসেবি ও ব্যাবসায়ী গ্রেফতার ঈশ্বরদীতে টানা বর্ষনে কাঁচা মরিচের দাম তিনগুণ বৃদ্ধি, বেড়েছে অন্যান্য সব্জীর দাম বৃত্তি পেয়েছে রাফসা মাসুদ সকাল প্রি-ক্যাডেট স্কুল থেকে ৩ জন মেধাবী শিক্ষার্থীর বৃত্তি লাভ পাবনায় এবিএস ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠিত ভেড়ামারায় ব্যাবসায়ীকে কুপিয়ে জখম, ১ লাখ ৩০ হাজার টাকা ছিনতাই

ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই
——-
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীতে যাত্রীবেশী দূর্বৃত্তরা চালককে উপুর্যুপরি ছুরিকাঘাত করে সিএনজি চালিত একটি অটোরিকশা ছিনিয়ে নিয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে শুক্রবার (১৭ জুলাই’২৬) সন্ধ্যারাতে ঈশ্বরদী পাবনা সড়কের তেঁতুলতলা এলাকায়।

ছিনতাইয়ের শিকার ছুরিকাহত সিএনজি চালক নিশাত জানান, পাবনা শহরের বাসকাউন্টার এলাকা থেকে যাত্রীবেশী ২জন দূর্বৃত্ত ঈশ্বরদীর পাকশী রূপপুরে যাওয়ার কথা বলে সিএনজিটি ২০০ টাকায় ভাড়া করেন। সরল বিশ্বাসে সিএনজি চালক তাদের নিয়ে পাবনা থেকে রূপপুর অভিমুখে রওনা দেন। তারা উল্লেখিত স্থানে আসার পর আকষ্মিকভাবে চালককে গলা ও শরীরের বিভিন্ন জায়গায় এলোপাতাড়ি ছুরিকাঘাত করতে থাকে। এসময় চালক রক্তাক্ত জখম হয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি থেকে সড়কে সিটকে পড়ে যান। সাথে সাথে দূর্বৃত্তরা সিএনজিটি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

রক্তাক্ত জখম অবস্থায় আহত সিএনজি চালকের আর্তচিৎকারে স্থানীয় লোকজন ঘটনাস্থলে এসে তার ওই করুন অবস্থা দেখে দ্রুত থানায় সংবাদ দেয়। থানা পুলিশ আহত চালক মোঃ নিশাত কে স্থানীয় লোকজনের সহযোগিতায় উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসা করার জন্য কুষ্টিয়া জেলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহত নিশাত (২৮) কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার বলবাড়িয়া গ্রামের মোঃ বজলুর রহমানের ছেলে।

এব্যাপারে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ মোঃ আশাদুর রহমানকে জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এবিষয়ে এখনো কোন মামলা দায়ের হয়নি। ভিক্টিমকে উন্নত চিকিৎসার জন্য কুষ্টিয়া জেলা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। ভিক্টিমের শারীরিক অবস্থার উন্নতি হওয়ার পর তিনি এজাহার দিলে থানায় মামলা রেকর্ড করা হবে। তবে ঘটনার পর থেকেই ছিনতাই হওয়া সিএনজি উদ্ধার এবং আসামীদের চিহ্নিত করে গ্রেফতারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রেরকঃ এস এম রাজা
ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!