শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

যে কারনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন
লালপুর (নাটোর) উপজেলা সংবাদদাতা।।

নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর জংশনে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার ( ১১ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে এই দূর্ঘটনাটি ঘটে।
এতে কেউ হতাহত হয়নি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেনটি চালু করা হয়েছে বলে জানিয়েছেন আব্দুলপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার জিয়া উদ্দিন।
তিনি আরো জানান, সকালে সারে ১০ টার দিকে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস ট্রেনটি আব্দুলপুর স্টেশনে পৌঁছায়। ট্রেনের ইঞ্জিন ঘুড়িয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুনের ধোয়া দেখতে পায় রেলের কর্মচারী ও কর্মকর্তারা। ইঞ্জিনের ভিতরে ঘর্ষণ থেকে ধোয়া বের হয়েছে। কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।
ইঞ্জিন বিকল হওয়ায় ঈশ্বরদী থেকে ট্রেনের একটি ইঞ্জিন গিয়ে যাত্রীদের নিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি। বিকল হওয়া ইঞ্জিনটি বর্তমানে আব্দুলপুর জংশনে রয়েছে প্রকৌশলীরা এসে ইঞ্জিনটি পরীক্ষা নিরিক্ষা করবেন বলেও জানান তিনি।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!