শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ০১:২৮ অপরাহ্ন
সর্বশেষ ::
কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ ঈশ্বরদী প্রেসক্লাব সমৃদ্ধ প্রেসক্লাব ——-মহামান্য রাষ্ট্রপতি মো.সাহাবুদ্দীন  ঈশ্বরদীতে সম্মতি ছাড়াই মামলার সাক্ষী করায় তীব্র নিন্দা জ্ঞাপন ও প্রত্যাহার দাবী করলেন ভুক্তভোগি ৩জন ঈশ্বরদীতে জংশন ডিডিপি গুরুআশ্রমের কবি কন্ঠে কবিতা পাঠ, সুরের মেলা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত মহামান্য রাষ্ট্রপতিকে পাবনায় গার্ড অব অনার প্রদান টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত বিপুল উৎসাহ উদ্দীপনায় ঈশ্বরদীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন শেখ মামুন খালেদ ৫ দিনের রিমান্ডে ঈশ্বরদীতে নবাগত ইউএনও’র যোগদান, জংশন ডিডিপি গুরুআশ্রমের অভিনন্দন

একটি রোমান্টিক কবিতা “সঙ্গী হবে “লিখেছেন কবি পারুল বেগম

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৮ ডিসেম্বর, ২০২১

একটি রোমান্টিক কবিতা
**********সঙ্গী হবে

কলমেঃ-পারুল বেগম

*****সঙ্গী হবে
পদ্মার ঐ পাড়ের সাদা কাশফুলে
আমি একজন সঙ্গী চাই,
যার বুকে মাথা রেখে খোলা আকাশে
আমি আমার আকাশ টা দেখতে পাই।

গহীন জলের অতল ঢেউয়ের মাঝে
আমার নৌকায় মাঝি হবে কেউ,
যার হাত ধরে পাড়ি দিতে সাহস পাবো
সাত সমুদ্র আর তের নদীর ঢেউ।

বিলের মাঝে সুবজ ঘাসের গহীনে
তুমি কি হবে আমার ইচ্ছের নাগর,
আমার বুকের মাঝে উন্মাদ করে
তলীয় রাখবো তোমার যৌবনের সাগর।

জোৎস্না আকাশের মাঝে তুমি
হবে কি আমার নীলাম্বর,
আমার রুপ সাগরের মধ্যে
করবে কি তুমি মাতাল হাওয়ার ঘর।

যদি হারিয়ে যেতে তোমাকে চাই
আসবে কি আমার সঙ্গী হতে?
পাগল করে রাখবো তোমায়
আমার যৌবনের আগুনেতে।

কখনো যদি তৃষ্ণা জাগে মনে
উম্মুক্ত করে দিব বুকের পাহাড়
আমায় পাগল করে লুটে নিও
তুমি তোমার তৃষ্ণার আহার।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!