সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার

বিধি নিষেধ অমান্য করায় ঢাকায় ৪০৩ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৩ জুলাই, ২০২১

ঢাকা অফিস।।

 

 

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দুই সপ্তাহের কঠোর বিধিনিষেধ নিশ্চিতে আজ প্রথমদিনে রাজপথে সরব আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। এরই অংশ হিসেবে রাজধানীর বিভিন্ন মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়ে নির্দেশনা অমান্য করে বের হওয়াদের জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

এসময় সরকারি নির্দেশনা অমান্য করায় ৪০৩ জনকে গ্রেফতার করা হয়। ২০৩ জনের কাছ থেকে ১ লাখ ২৭ হাজার ২৭০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া ট্রাফিক বিভাগের অভিযানে ৪৪১টি গাড়িকে ১০ লাখ ৬০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।

শুক্রবার (২৩ জুলাই) সন্ধ্যায় ঢাকা মহানগর পুলিশের পক্ষ থেকে এমন তথ্য জানানো হয়।

এদিকে মিরপুর-২, ১০, ১১, ১২ ও ১৪ নম্বরের বিভিন্ন এলাকা ও বাসস্ট্যান্ড ঘুরে দেখা গেছে, মোড়ে মোড়ে চেকপোস্ট বসিয়েছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সব গাড়ি চেকপোস্টে থামানো হচ্ছে। চেকপোস্ট ট্রাফিক পুলিশের সদস্যরা জানতে চাইছেন- কেন বের হয়েছেন, কোথায় যাবেন? সুনির্দিষ্ট কারণ ও প্রমাণ দিতে না পারলে তাদের বাসায় পাঠানো হয়।

কাফরুল থানার এসআই আব্দুল জলিল বলেন, সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় মানুষ ঘরের বাইরে কম আসছেন। কিছু মানুষ প্রয়োজনের ঘরের বাইরে আসছেন। সরকারি আদেশ অমান্য করায় মামলা ও জরিমানা আদায় করা হয়।

 

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!