সোমবার, ০৬ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার

পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৫ জুলাই, ২০২৬

 

পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার

প্রেস বিজ্ঞপ্তি।।

পাবনা জেলা পুলিশ মাদক, অস্ত্র ও সন্ত্রাসবিরোধী চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা একটি সফল অভিযান পরিচালনা করে ১টি লোহার তৈরী বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও ০৫ রাউন্ড তাজা গুলিসহ ৭ জনকে গ্রেফতার করেছে।

গত ০৫ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ দিবাগত রাত আনুমানিক ০০:৩০ ঘটিকায়, গোপন সংবাদের ভিত্তিতে পাবনা জেলার ঈশ্বরদী থানাধীন সাহাপুর ইউনিয়নের আওতাপাড়া বাজারস্থ NCDP গোয়ার্স মার্কেটে জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানের সময় মার্কেটের ভেতরে অবস্থানরত ৭ জন ব্যক্তি পুলিশকে দেখে পালানোর চেষ্টা করলে তাদের আটক করা হয়।

পরবর্তীতে তাদের দেখানো ও স্বীকারোক্তি অনুযায়ী ঘটনাস্থলে থাকা একটি চৌকির নিচ থেকে ১টি সচল বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন এবং ম্যাগাজিনে লোড করা ০৫ (পাঁচ) রাউন্ড ৭.৬৫ মি.মি. তাজা গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন:
১. মোঃ ইকবাল হোসেন ইমন (৩১)
২. মোঃ নাজমুল হাসান (৩০)
৩. সজীব (২৭)
৪. মোঃ তুষার ইমরান (৩৩)
৫. মোঃ জনি ইসলাম (৩০)
৬. মোঃ রতন ইসলাম (১৯)
৭. মোঃ সাজাদুর রহমান (২১)

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা ঘটনাস্থলে একত্রিত হয়েছিল এবং উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্রটি ১নং আসামি মোঃ ইকবাল হোসেন ইমন-এর হেফাজতে ছিল। ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সুযোগ না পেয়ে অস্ত্রটি চৌকির নিচে রেখে দেয়। অস্ত্রটির বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শনে তিনি ব্যর্থ হন।

এ ঘটনায় গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে The Arms Act, 1878-এর 19A/19(f) ধারায় ঈশ্বরদী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং মাদক সেবনের রিপোর্ট পজেটিভ আসায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর আইন অনুসারে পৃথকভাবে ঈশ্বরদী থানায় নিয়মিত আরো একটি মামলা রুজু করা হয়েছে। ঘটনার সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না এবং অস্ত্রের উৎস উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।

পাবনা জেলা পুলিশ অপরাধ, অবৈধ অস্ত্র, মাদক ও সন্ত্রাস দমনে পেশাদারিত্বের সঙ্গে নিয়মিত অভিযান পরিচালনা করে যাচ্ছে। জননিরাপত্তা নিশ্চিতকরণে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!