স্টাফ রিপোর্টার।।
চুয়াডাঙ্গা জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান আজ ১২ এপ্রিল ২০২৬ খ্রি. তারিখ বিকাল ০৪:০০ ঘটিকায় জীবননগর থানা বার্ষিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার মহোদয় পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে জনগণের সেবক হিসেবে দায়িত্ব পালনের জন্য সংশ্লিষ্ট সকল পুলিশ সদস্যকে নির্দেশনা প্রদান করেন। তিনি জনবান্ধব পুলিশিং জোরদার, মাদকমুক্ত সমাজ গঠন, সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকলকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
এসময় তিনি অপরাধপ্রবণ এলাকায় নিয়মিত পুলিশি টহল বৃদ্ধি, হোন্ডা মোবাইল টিম সক্রিয়করণ, বিট পুলিশিং কার্যক্রম জোরদার, ওয়ারেন্ট তামিল কার্যক্রম ত্বরান্বিতকরণ এবং বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদ করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধে কঠোর পদক্ষেপ গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
পুলিশ সুপার মহোদয় থানার অভ্যন্তরীণ ব্যবস্থাপনা সম্পর্কেও দিকনির্দেশনা প্রদান করেন। তিনি থানার মেসে মানসম্মত খাবার সরবরাহ নিশ্চিতকরণ, দাপ্তরিক কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক পরিচ্ছন্ন রাখা এবং প্রয়োজন অনুযায়ী সদস্যদের ছুটি মঞ্জুর করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
উক্ত পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জনাব মোঃ সোয়েব আহমেদ, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), চুয়াডাঙ্গা; জনাব মোঃ সোলায়মান শেখ, অফিসার ইনচার্জ, জীবননগর থানা, চুয়াডাঙ্গাসহ থানার অন্যান্য অফিসার ও ফোর্সগণ।