পাবনা জেলার বিভিন্ন থানা ও পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করলেন পাবনা পুলিশ সুপার মহোদয়
স্টাফ রিপোর্টার।।
অদ্য ৩০মে২০২৬খ্রিঃ, পাবনা জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ ছুফি উল্লাহ মহোদয় আমিনপুর থানা, বেড়া মডেল থানা, সাঁথিয়া থানা এবং কাশিনাথপুর পুলিশ ক্যাম্প আকস্মিক পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, ডিউটিরত পুলিশ সদস্যদের উপস্থিতি, থানা কম্পাউন্ড ও অফিসের পরিবেশ ঘুরে দেখেন এবং পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এছাড়াও তিনি জনগণের দোরগোড়ায় দ্রুত ও মানসম্পন্ন পুলিশি সেবা নিশ্চিত করতে সকলকে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহ্বান জানান।
সম্মানিত পুলিশ সুপার মহোদয় মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির কথা পুনর্ব্যক্ত করেন এবং এ বিষয়ে সর্বোচ্চ সতর্কতা ও কার্যকর ব্যবস্থা গ্রহণের নির্দেশ প্রদান করেন।
পরিদর্শন শেষে তিনি জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে সকল পুলিশ সদস্যকে আন্তরিকতা, জবাবদিহিতা ও জনবান্ধব মনোভাব নিয়ে কাজ করার আহ্বান জানান।