ঈশ্বরদীর কালিকাপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
ঈশ্বরদী(পাবনা)প্রতিনিধি।। ঈশ্বরদীর দাশুড়িয়া ইউনিয়নের কালিকাপুরে ট্রেনের ধাক্কায় আাশিকুর রহমান পিয়াস(২০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে।
ঘটনাটি ঘটেছে আজ শক্রবার (২৯ মে’২৬) আনুমানিক সকাল সাড়ে ৬ টায়।
সে উল্লেখিত গ্রামের মনির হোসেনের ছেলে।
এলাকাবাসী ও রেলওয়ে থানা সূত্রে জানাগেছে, ঈশ্বরদী থেকে পাবনাগামী ঢালার চর এক্সপ্রেস ট্রেনে অসাবধানতাবশতঃ ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই পিয়াস মৃত্যু বরন করে।
সংবাদপেয়ে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে কারো কোন আপত্তি না থাকায় লাশ পরিবারের নিকট হস্তান্তর করে।
এব্যাপারে ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে।