শনিবার, ৩০ মে ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

ঝুটঝামেলা ছাড়াই অর্ধ লক্ষাধিক কোরবানির চামড়া বেচাকেনা হলো ঈশ্বরদীতে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ৩০ মে, ২০২৬

ঝুটঝামেলা ছাড়াই অর্ধ লক্ষাধিক কোরবানির চামড়া বেচাকেনা হলো ঈশ্বরদীতে
———-
এস এম রাজা।। কোন প্রকার ঝুটঝামেলা ছাড়াই এবার কোরবানির ঈদে চামড়ার ব্যবসায়ীরা কোরবানির পশুর চামড়া কেনাবেচা করেছেন।

এবছর মৌসুমী চামড়া ব্যবসায়ীদের দাপট ছিলো না ঈশ্বরদীতে। যার ফলে কোরবানি দাতারা নির্বিঘ্নে ন্যায্য মূল্যে তাদের কোরবানির চামড়া বিক্রি করে গরীব মিসকিনদের হক আদায় করতে সক্ষম হয়েছেন।

এবার ঈশ্বরদীতে ঈদের দিন গরু এবং ছাগলের চামড়া আমদানি হয়েছে প্রায় অর্ধলক্ষাধিক। এর মধ্যে খাশির চামড়ার পরিমাণ ছিলো বেশি। আড়ৎ গুলো থেকে জানা গেছে আমদানিকৃত চামড়ার মধ্যে প্রায় ৩০ হাজার খাশির চামড়া এবং গরুর চামড়া ছিলো আনুমানিক ২০ হাজার। তবে এবছর চামড়ার দাম ছিলো তুলনামূলক কম৷

খাশির চামড়া বিক্রি হয়েছে ২০ টাকা থেকে ৫০ টাকা। গরুর চামড়া বিক্রি হয়েছে ২শ ৫০ টাকা থেকে সাড়ে ১২শ টাকা পর্যন্ত।

চামড়ার ব্যবসায়ীরা জানিয়েছেন, কাঁচা চামড়ার বাজার কম হলেও লবন দেয়া চামড়ার বাজার কিছুটা উর্ধ্বমুখী হতে পারে। সেই আশাতেই চামড়া ব্যবসায়ীরা কাঁচা চামড়ায় লবন দিয়ে নষ্ট হওয়ার হাত থেকে যেমন রক্ষা করেছেন তেমনি লাভের আশায় প্রহর গুনছেন। শেষ পর্যন্ত কি হয় সেটাই তারা দেখার অপেক্ষায় রয়েছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!