শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন

ঈদুল আযহায় দুই লাশ উদ্ধার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ২৯ মে, ২০২৬

পাবনার ঈশ্বরদীতে ঈদের দিন পৃথক দুই স্থান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

থানা সূত্রে জানাগেছে, বৃহস্পতিবার (২৮ মে) আনুমানিক ১২টা ৩০ মিনিটের দিকে পৌর শহরের স্টেশন রোড এলাকায় ন্যাশনাল কম্পিউটার অ্যান্ড টেকনোলজি দোকান ও সাউথ ইস্ট ব্যাংকের গেটের সামনে এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশপড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯-এ খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। স্থানীয়দের জিজ্ঞাসাবাদ ও খোঁজাখুঁজি করেও তার পরিচয় পাওয়া যায়নি। পরে ফেসবুকে ছবি ছড়িয়ে দিলে কয়েকজন ব্যক্তি তাকে শনাক্ত করেন। এরপর স্বজনরা এসে লাশ শনাক্ত করেন।

নিহতের নাম মোঃ আলম হোসেন (৫০)। সে উপজেলার দাঁশুড়িয়া ইউনিয়নের বাগবাড়িয়া পশ্চিম পাড়া গাঁতী এলাকার মোঃ আবু তাহেরের পুত্র। তিনি পেশায় একজন ভিক্ষুক ছিলেন বলে জানা গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ট্রোকজনিত কারণে তার মৃত্যু হয়েছে। মরদেহ বর্তমানে থানার হেফাজতে রয়েছে।

অন্যদিকে একই দিন (২৮ মে) দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে পৌর শহরের আমবাগান এলাকায় এক ভবঘুরে (মানসিক ভারসাম্যহীন) ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় আনুমানিক ২টা ৪৭ মিনিটে তার মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল উভয় জায়গায় উপস্থিত হয়ে পরিচয় শনাক্তের চেষ্টা শুরু করে।

এ বিষয়ে ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ আশাদুর রহমান জানান, পৃথক দুই স্থান থেকে দুইটি মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে একজনের পরিচয় শনাক্ত করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপর মরদেহের পরিচয় শনাক্তে কাজ চলছে এবং ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!