বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১২ অপরাহ্ন
সর্বশেষ ::

র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২৬

র‍্যাবের অভিযানে বিপুল পরিমান মাদকদ্রব্যসহ ২ মাদক ব্যাবসায়ী গ্রেফতার
স্টাফ রিপোর্টার।। পাবনার বেড়া উপজেলায় র‌্যাব-১২, সিপিসি-২ এর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ নেশাজাতীয় মাদকসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বেড়া থানাধীন ঘিওর এলাকায় কিছু মাদক কারবারি অবৈধ মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে ২৭ এপ্রিল ২০২৬ তারিখ সকাল ১১টা ১৫ মিনিটে র‌্যাব-১২, সিপিসি-২ এর একটি আভিযানিক দল, র‌্যাব ফোর্সেস সদর দপ্তরের গোয়েন্দা শাখার সহায়তায় অভিযান পরিচালনা করে।

অভিযানকালে কোম্পানি কমান্ডার লে. ওয়াহিদুজ্জামান, (এস) বিএন-এর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোছা. নাছিমা বেগম (৪৫), স্বামী নূর ইসলাম এবং মো. ফাহিম সরদার (২০), পিতা নূর ইসলাম, উভয়কে গ্রেফতার করা হয়। তারা ঘিওর এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
গ্রেফতারকৃতদের কাছ থেকে ১৪১ বোতল ইস্কাফ, ৩ বোতল ফেন্সিডিল এবং ৭ বোতল ফেয়ারডিল উদ্ধার করা হয়।

র‌্যাব আরও জানায়, আসামিদের বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণীর ১৪(গ) ধারায় বেড়া থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!