মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৭ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৫ জুন, ২০২৬

চুয়াডাঙ্গা জেলা পুলিশের মাদকবিরোধী চলমান অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার, ৮১টি মাদক মামলায় ১৩৭ জন মাদককারবারী গ্রেফতার

চুয়াডাঙ্গা জেলা পুলিশ জেলার আইন -শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে ধারাবাহিকভাবে বিশেষ অভিযান পরিচালনা করে আসছে। চুয়াডাঙ্গা জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ রুহুল কবীর খান এর সার্বিক দিকনির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী চলমান অভিযানে মে/২০২৬ মাসে উল্লেখযোগ্য সাফল্য অর্জিত হয়েছে।

অভিযান পরিচালনাকালে মোট ৮১টি মাদক মামলা দায়ের করা হয়। এসব মামলায় ১৩৭জন আসামীকে গ্রেফতার করা হয়েছে এবং ২৩৪জন এজাহারভুক্ত আসামীকে আইনের আওতায় আনা হয়েছে।

অভিযানে উদ্ধারকৃত মাদকদ্রব্যের মধ্যে রয়েছে

• টাপেন্টাডল ট্যাবলেট – ৫,৫২৭ পিস।
• গাঁজা – ০৮ কেজি ৫২৫ গ্রাম
• ব্রুপেনরফিন ইনজেকশন – ৩৭ পিস
• ইসকাপ – ৭৯ বোতল
• ফেরারডিন – ১১৮ বোতল
• উইনসেরেক্স – ৫২ বোতল
• অ্যালকোহল – ৫০০ বোতল
• দেশীয় মদ – ৪৮ বোতল এবং ২৮.৫ লিটার তরল মদ

চুয়াডাঙ্গা জেলা পুলিশ মাদকের বিস্তার রোধে দৃঢ় প্রতিজ্ঞ এবং মাদক ব্যবসায়ী, কারবারি ও সেবনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।

  • জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে তথ্য দিয়ে সহযোগিতা করার অনুরোধ জানানো হয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!