মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৬ জুন, ২০২৬

 

পদ্মার চরে  মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ
ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।

ঈশ্বরদীর পদ্মা নদীর চরে ঈশ্বরদীর সাহাবুল(১৫)’র গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সাহাবুল প্রামানিক (৪২) ঈশ্বরদী উপজেলার সাঁড়া গোপালপুর গ্রামের বাসিন্দা ইউনূস প্রামানিকের ছেলে।
মঙ্গলবার (১৬ জুন) সকালে লালপুর উপজেলার রাইটার চর এলাকায় পদ্মা নদীর তীরে একটি নৌকার ওপর রক্তাক্ত অবস্থায় সাহাবুলে লাশ দেখতে পান স্থানীয়রা।
পরে তারা পুলিশকে খবর দিলে বিকেলে ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌ পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।

পুলিশ জানায়, নিহতের শরীরে গুলির চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যার পর মরদেহ নৌকার ওপর ফেলে রেখে যায়।
তবে কী কারণে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি।
লাশ ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ঘটনার রহস্য উদ্ঘাটন ও জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
উল্লেখ্য, সম্প্রতি পদ্মার চরাঞ্চলে একের পর এক লাশ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!