সোমবার, ০৮ জুন ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন

ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত-২ আহত-,১

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৭ জুন, ২০২৬

ঈশ্বরদী(পাবনা) প্রতিনিধি।।পাবনার ঈশ্বরদীতে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারীও।
ঘটনাটি ঘটেছে রবিবার (৭ জুন) রাত ৯টার দিকে দাশুরিয়া-লালন শাহ সেতু মহাসড়কের কোলেরকান্দি বটতলা এলাকায় ।

নিহতরা হলেন – পাবনা সদর উপজেলার ভাড়ারা ইউনিয়নের কোলাদি গ্রামের জাহিদ হোসেনের ছেলে আলিফ হোসেন (৮) এবং আতাইকুলা থানার শ্রীকোল গ্রামের বাশার শেখের ছেলে মুরগি ব্যবসায়ী বাকিবিল্লাহ (৩৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, রূপপুর থেকে দাশুরিয়া অভিমুখী একটি সিএনজি কোলেরকান্দি এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে সিএনজি থেকে আলিফ ছিটকে পড়ে যায়। পরে মোটরসাইকেল চালক গাড়ি থামিয়ে শিশুটিকে তুলতে গেলে এ সময় পেছন দিক থেকে আসা একটি অজ্ঞাত যানবাহন তাদের ধাক্কা দিলে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

পরে খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।

রূপপুর মডার্ন ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানান, কোলেরকান্দি এলাকায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিস মরদেহ উদ্ধার করে এবং আহত নারীকে হাসপাতালে পাঠানো হয়েছে।

এ বিষয়ে পাকশী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ নান্নু মিয়া জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আহত নারীকে ফায়ার সার্ভিস উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে। দুর্ঘটনাকবলিত যানবাহন শনাক্ত ও আটক করার চেষ্টা চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
প্রেরকঃ এস এম রাজা, ঈশ্বরদী, পাবনা।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!