শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীর দফন সম্পন্ন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ৩০ আগস্ট, ২০২৩

 

ভাঙ্গুড়া(পাবনা)প্রতিনিধি:পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুজাপাড়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আক্কাস আলীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে।এর আগে গত সোমবার বিকেলে পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ( ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)। তাঁর বয়স হয়েছিল ৮১ বছর।মৃত্যুকালে তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন।

আজ মঙ্গলবার সকালে উপজেলার দিয়ারপাড়া ঈদগাঁ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হয়।পরে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে স্থানীয় কবরস্থানে তাঁকে দাফন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নাহিদ হাসান খান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলামসহ পুলিশের একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

তাঁর মৃত্যুতে পাবনা-৩ আসনের আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী ও ভাঙ্গুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: বাকি বিল্লাহ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
#

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!