বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৮:৩৮ অপরাহ্ন
সর্বশেষ ::
পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার পিতার বিরুদ্ধে শিশু সন্তান হত্যার অভিযোগ, পিতার অস্বীকার সরকারের ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল কেনার সিদ্ধান্ত পদ্মায় যুবকের মরদেহ উদ্ধার

পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৮ জুন, ২০২৬

পাবনার ঈশ্বরদীর ঈশ্বরদী সরকারি কলেজ-এ চলমান একাদশ শ্রেণির বার্ষিক পরীক্ষা চলাকালীন সময়ের একটি টিকটক ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নিয়ে শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।

‎ভাইরাল হওয়া ওই ভিডিওতে দেখা যায়, পরীক্ষার কক্ষে দায়িত্বপ্রাপ্ত একজন শিক্ষক দরজা দিয়ে বাইরে চলে যাচ্ছেন। এ সময় কক্ষের ভেতরে থাকা সামনের সারিতে বসা একজন শিক্ষার্থী ভিডিও ধারণ করছে। ভিডিওতে আরও দেখা যায়, কয়েকজন শিক্ষার্থী নিজেদের মধ্যে কথা বলছেন, কেউ একজনের খাতা দেখে লিখছেন এবং কেউ মোবাইল ফোন ব্যবহার করছেন।

‎এ ঘটনায় সচেতন মহলে প্রশ্ন উঠেছে। তাদের ভাষ্য, একটি সুনামধন্য সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক পরীক্ষায় কীভাবে মোবাইল ফোন ব্যবহার ও ভিডিও ধারণের সুযোগ তৈরি হলো।

‎সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই বিষয়টিকে দায়িত্বে অবহেলার ফল বলে মন্তব্য করেছেন। তাদের দাবি, পরীক্ষার হলে যথাযথ তদারকি নিশ্চিত করা হলে এমন পরিস্থিতি তৈরি হতো না।

‎এ বিষয়ে ঈশ্বরদী সরকারি কলেজের অধ্যক্ষ মো. আমজাদ হোসেন বলেন, কলেজ কক্ষে ধারণ করা ওই ভিডিওটি আমি নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বর্তমানে আমি একটি কাজে জাতীয় বিশ্ববিদ্যালয়ে গিয়েছিলাম। আমাদের কলেজে শিক্ষক সংকট থাকায় প্রতিটি কক্ষে দুইজন করে শিক্ষক দেওয়া সম্ভব হয়নি। এ কারণে কয়েকটি কক্ষে একজন শিক্ষক দায়িত্ব পালন করেছেন। যে শিক্ষার্থী ভিডিওটি ধারণ করেছে, তাকে আমি ডেকেছি। তার সঙ্গে কথা বলে বিস্তারিত জানা যাবে, কেন আসলে এমনটা হয়েছে।

‎তবে এ বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে কি না এ প্রশ্নের উত্তর দেওয়ার আগেই তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার মোবাইল নম্বর বন্ধ পাওয়া যায়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!