শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০২:৫৮ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ চুয়াডাঙ্গায় ৮১ মাদক মামলায় ১৩৭ জন মাদক ব্যাবসায়ী গ্রেফতার

ভোটের জন্য প্রস্তুত হোন জনগনের মন জয় করুন–ইকবাল হাসান মাহমুদ টুকু

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৫

বিএনপি কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একটি রাজনৈতিক দলকে ইঙ্গিত করে বলেন, ৭১ সালে আপনারা পাকিস্থানীদের পক্ষ নিয়ে স্বাধীনতার বিরোধীতা করেছেন। এখন আবার ষড়যন্ত্র করছেন। ৭১কে বাদ দিয়ে কিছু করলে আমরা মানবো না। বিএনপির কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে দেশের বিভিন্ন জেলার ন্যায় পাবনায় জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার বিকেলে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ মাঠে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিব এর সভাপতিত্বে ও সদস্য সচিব এডভোকেট মাসুদ খন্দকারের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী এডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শাহিন শওকত, ওবাদুর রহমান চন্দন প্রমূখ।
প্রধান অতিথি তার বক্তব্যে আরো বলেন, সংস্কার করতে হলে পার্লামেন্ট লাগবে। আর বিএনপি এমন কোনো বিষয় নাই যা সংস্কার করে নাই। এখন একটি দল নির্বাচনের আগে সংস্কার চাচ্ছে, স্থানীয় নির্বাচন চাচ্ছে। স্থানীয় নির্বাচন আগে করা মানে আওয়ামীলীগকে নিয়ে আসা কিন্তু জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন নয়।
ফ্যাসিষ্ট খুনি শেখ হাসিনা সম্পর্কে তিনি বলেন, তিনি দেশে ফিরে আসবেন ঠিকই তবে খুন আর দূর্ণীতির দায়ে জেল খাটার জন্য। ভারত প্রসঙ্গ টেনে বলেন, ভারত প্রতিবেশি বৃহৎ, শক্তিশালী ধনী রাষ্ট্র কিন্তু যদি মোড়লগিরি করতে চায় বাংলার মানুষ তা মেনে নেবে না। আমরা আত্ম সম্মান নিয়ে আপনাদের চোখে চোখ রেখে কথা বলবো।
বিএনপি নেতাকর্মীদের উদ্দেশ্য করে তিনি আরো বলেন, বিএনপিকে নিয়ে নানা ষড়যন্ত্র চলছে। আপনারা কোনো ষড়যন্ত্রে পা দিবেন না। আগামী ভোটের জন্য প্রস্তুত হন। জনগনের মন জয় করেন। তাহলে বিজয়ী হতে পারবেন। আমাদের নেতা তারেক রহমানের নেতৃত্বে আগামীতে এক নতুন বাংলাদেশ আসছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!