মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:২২ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা ৩০ লাখে পৌঁছাতে যাচ্ছে

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৩ এপ্রিল, ২০২১

ঢাকা অফিস।।

 

হঠাৎ করে বিশ্বে আবারও করোনাভাইরাসে মৃত্যু এবং আক্রান্তের সংখ্যা বেড়ে গেছে। কিছু কিছু অঞ্চলে নিয়ন্ত্রের বাইরে চলে গেছে।

এদিকে প্রাণঘাতী করোনা মহামারি শুরুর পর থেকে এখন পর্যন্ত এই রোগে বিশ্বে মারা গেছেন মোট ২৯ লাখ ৫৮ হাজার ১৪৮ জন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা পৌঁছেছে ৮ হাজার ৬৬৮ জনে।

মহামারি শুরু পর থেকে বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত, মৃত্যু ও সুস্থ হয়ে ওঠা বিষয়ক হালনাগাদ তথ্য প্রদানকারী ওয়েবসাইট করোনা ওয়ার্ল্ডোমিটার বলছে, গত ২৪ ঘণ্টায় করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে ব্রাজিলে— ১ হাজার ৭৩৮ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম শনাক্ত হয় প্রাণঘাতী সার্স-কোভ-২ ভাইরাস, যা বিশ্বে সাধারণভাবে পরিচিতি পায় করোনাভাইরাস নামে। শনাক্ত হওয়ার তিন মাসের মধ্যে বিশ্বজুড়ে মহামারি আকারে ছড়িয়ে পড়ে এই ভাইরাসটি।

যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশ যদিও অভিযোগ করে আসছে, চীনের গবেষণাগারে এই ভাইরাসটি কৃত্রিমভাবে প্রস্তুত করা হয়েছে, তবে চীন বরাবরই এই অভিযোগ অস্বীকার করে বলছে, প্রাকৃতিকভাবেই আবির্ভাব ঘটেছে সার্স-কোভ-২ ভাইরাসটির।

বর্তমানে বিশ্বে সক্রিয় করোনা রোগীর সংখ্যা ২ কোটি ৩৮ লাখ ৬৪ হাজার ৩৬০ জন। এছাড়া এই রোগে এই পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ১১ কোটি ৪২ হাজার ২৬২ জন।

 

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!