মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:৫৫ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

পাবনা- ৪ আসনে নৌকার প্রার্থী গালিবুর রহমান শরীফের পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ২৭ নভেম্বর, ২০২৩

স্টাফ রিপোর্টার ।।পাবনা-৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনে কেন্দ্রীয় আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী সাবেক ভূমিমন্ত্রীর সুযোগ্যপুত্র, পাবনা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গালিবুর রহমান শরীফ এর পক্ষে মনোনয়ন ফরম উত্তোলন করা হয়েছে। তার ছোট চাচা লক্ষীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আনিচ -,উর-, রহমান শরীফসহ আওয়ামীলীগ নেতৃবৃন্দ।সোমবার(২৭ নভেম্বর) দুপুরে সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাস এর নিকট থেকে এ মনোনয়ন ফরম উত্তোলন করেন।

 

এক প্রশ্নের জবাবে গালিবুর রহমান শরীফ এর চাচা আনিস-উর রহমান শরীফ জানান, আগামী ৩০ নভেম্বর গালিবুর রহমান শরীফ নিজে উপস্থিত থেকে মনোনয়ন পত্র জমা দেবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবনা-৪ আসনে গালিবুর রহমান শরীফকে মনোনয়ন দিয়েছেন, আমারা নৌকার বিজয় সুনিশ্চিত করে আওয়ামী লীগকে উপহার দেবো ইনশাআল্লাহ।

 

মনোনয়ন পত্র সংগ্রহ কালে লক্ষীকুন্ডা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম, সাহাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতিয়ার রহমান ভোলা, দাশুড়িয়া ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও ঈশ্বরদী উপজেলা যুবলীগ নেতা শরীফ আহম্মেদ রুমনসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!