রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন
সর্বশেষ ::
পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২ উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের

পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

পাবনায় আগ্নেয়াস্ত্র তৈরীর কারখানা আবিস্কার, বিপুল পরিমাণ অস্ত্রসহ গ্রেফতার-২
স্টাফ রিপোর্টার।। সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের জন্য নিয়েছিল ট্রেড লাইসেন্স কিন্তু সেই লাইসেন্সের পুঁজি করে তৈরি করতো বিভিন্ন আগ্নেয়াস্ত্র। গড়ে তুলেছিল অবৈধ অস্ত্র তৈরির কারখানা ও ব্যবসা। এমন কারখানায় অভিযান চালিয়ে দুইজনকে আটক করেছে পাবনা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় ৫টি দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র ও ৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

রবিবার (২৬ এপ্রিল) দুপুরে পাবনা পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পাবনা পুলিশ সুপার আনোয়ার জাহিদ। এর আগে শনিবার দিবাগত রাতে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়নের কুমিল্লী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে আফজাল হোসেন (৬০) এবং পাবনা পৌর এলাকার শালগাড়িয়া এলাকার শেখ সাইফুল ইসলাম ছেলে শেখ মফিজুল ইসলাম (৪০)।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লী গ্রামের আফজালের বাড়িতে অভিযান চালিয়ে আফজালসহ দুইজনকে আটক করা হয়। এসময় বসতবাড়ি তল্লাশি করে ১টি দুইনলা বন্দুক, ২টি বিদেশি পিস্তল, ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে আফজালের স্বীকারোক্তি অনুযায়ী শহরের রূপকথা রোডস্থ বোরহান মার্কেটে তার দোকানে তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলিসহ আগ্নেয়াস্ত্র তৈরি ও মেরামতের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, জিজ্ঞাসাবাদে আসামিরা উদ্ধারকৃত অস্ত্র ও যন্ত্রাংশের বৈধ কোনো কাগজপত্র প্রদর্শন করতে পারেননি। তাদের প্রদর্শিত ট্রেড লাইসেন্সে সেলাই মেশিন ও এয়ারগান মেরামতের কথা উল্লেখ থাকলেও বাস্তবে অবৈধ আগ্নেয়াস্ত্র মেরামত, বেচাকেনা এবং যন্ত্রাংশ প্রস্তুতের সাথে জড়িত থাকার তথ্য পাওয়া যায়। আফজাল দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে আগ্নেয়াস্ত্র সংরক্ষণ, মেরামত ও সরবরাহের সাথে জড়িত ছিল বলে প্রাথমিকভাবে প্রমাণ পাওয়া গেছে। এ কার্যক্রমে অন্য কেউ জড়িত আছে কিনা তা উদ্ঘাটনে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

সংবাদ সম্মেলনে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলাম, ডিএসবির ওসি আনোয়ার হোসেন, ডিবি পুলিশের এসআই বেনু রায় সহ ডিবি পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!