শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান

দেশের মোট জনসংখ্যা ১৬ কোটি ৪৮ লাখ, পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ২৮ নভেম্বর, ২০২৩

 

দেশের মোট জনসংখ্যা এখন ১৬ কোটি ৯৮ লাখ ২৮ হাজার ৯১১ জন। এ তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস)। মঙ্গলবার (২৮ নভেম্বর) সকালে জনশুমারির চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করে বিবিএস। সেখানেই উঠে আসে এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, মোট জনসংখ্যার মধ্যে পুরুষ ৮ কোটি ৪১ লাখ ৩৪ হাজার ০০৩ জন এবং নারী রয়েছে ৮ কোটি ৫৬ লাখ ৮৬ হাজার ৭৮৪ জন। পুরুষের ক্ষেত্রে আনুপাতিক হার ৪৯.৫৪ শতাংশ এবং নারীর ক্ষেত্রে এই হার ৫০.৪৬ শতাংশ।

বর্তমানে দেশে অবস্থানরত বিদেশি নাগরিকের সংখ্যা ২৭ হাজার ৮৪২ জন। এর মধ্যে পুরুষ ২১ হাজার ২০৮ জন এবং নারী ৬ হাজার ৬৩৪ জন।

বস্তিতে বসবাসকারী মানুষের তথ্যও প্রকাশ করা হয়েছে বিবিএসের প্রতিবেদনে। প্রতিবেদন অনুযায়ী, দেশে বস্তিতে বসবাসকারী জনসংখ্যা মোট ১৭ লাখ ৩৬ হাজার ৩০২ জন। এর মধ্যে পুরুষ ৮ লাখ ৯৭ হাজার ৪০৩ জন এবং নারী ৮ লাখ ৩৮ হাজার ৪৪৩ জন। দেশে পল্লী অঞ্চলে বসবাসকারী মানুষের সংখ্যা ১১ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮০৪ আর শহরে বসবাস করে ৫ কোটি ৩৭ লাখ ৬৩ হাজার ১০৭ জন। দেশে বিদ্যুৎ সুবিধা আছে ৯৯.২৪ শতাংশ আর সুবিধা নেই ০.৭৬ শতাংশ। এর মধ্যে ৯৭.৫৯ শতাংশের উৎস জাতীয় গ্রিড, সৌর বিদ্যুৎ ১.৪৬ শতাংশ এবং অন্যান্য উৎস ০.১৮ শতাংশ।

বিবিএসের প্রতিবেদনে বলা হয়েছে, দেশের মোট জনসংখ্যার ৯১.০৮ শতাংশই মুসলমান। এছাড়া হিন্দু ধর্মাবলম্বী রয়েছেন ৭.৯৬ শতাংশ, বৌদ্ধ ০.৬১ শতাংশ, খ্রিস্টান ০.৩০ শতাংশ এবং অন্যান্য ধর্মের মানুষ রয়েছেন ০.০৬ শতাংশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!