শনিবার, ২৫ এপ্রিল ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
সর্বশেষ ::
উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।। ঈশ্বরদী কিন্ডারগার্টেন এসোসিয়েশন’র বৃত্তি পরীক্ষার ফলাফল প্রকাশ আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান

উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল স্টাফ রিপোর্টার।।

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬

উন্নয়নখাতে সরকারী বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না— এমপি আবু তালেব মন্ডল
স্টাফ রিপোর্টার।।

পাবনা-৪ আসনের এমপি অধ্যাপক আবু তালেব মন্ডল বলেছেন, উন্নয়ন খাতে সরকারি বরাদ্দের একটি টাকাও ব্যক্তিগত কাজে ব্যয় করবো না। জনগণের কল্যাণে বরাদ্দকৃত অর্থ যথাযথভাবে কাজে লাগানো এবং এর স্বচ্ছতা নিশ্চিত করতে আমি দৃঢ়ভাবে অঙ্গীকারাবদ্ধ ।

আজ শনিবার (২৫ এপ্রিল’২৬) সকালে ঈশ্বরদীর চরসাহাপুর-দিয়াড় সাহাপুর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানের বাউন্ডারি ওয়াক নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এঅঙ্গিকার ব্যাক্ত করেন।

তিনি বলেন, “ঈদগাহ কেবল নামাজ আদায়ের স্থান নয়, এটি সামাজিক সম্প্রীতি ও ধর্মীয় ঐক্যের প্রতীক। এ ঈদগাহ ময়দানের উন্নয়ন সম্পন্ন হলে এলাকাবাসী আরও সুন্দর, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশে ঈদের নামাজ আদায় করতে পারবেন।”

তিনি আরও বলেন, সরকার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর উন্নয়নে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের পাশাপাশি মসজিদ, মাদ্রাসা ও ঈদগাহের আধুনিকায়নও সমান গুরুত্ব পাচ্ছে। এই প্রকল্প বাস্তবায়িত হলে এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হবে এবং ঈদগাহ মাঠটি আরও সুরক্ষিত ও ব্যবহার উপযোগী হয়ে উঠবে।
তিনি বলেন আমি সবার এমপি, আমি নির্দিষ্ট কোন ব্যাক্তি বা গোষ্ঠীর এমপি নই। সকলেই সমানভাবে সেবা পাবে ইনশাআল্লাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ফার্টিলাইজার অ্যাসোসিয়েশন পাবনা জেলা সভাপতি আলহাজ্ব মো. হাফিজুর রহমান, বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক প্রকৌশলী মো. তোজাম্মেল হক (তোজাম) এবং সাহাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ছগির বিন নাসির।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চরসাহাপুর-দিয়াড় সাহাপুর মসজিদ, মাদ্রাসা, কবরস্থান ও ঈদগাহ কমিটির সভাপতি হুমায়ন কবির দুলাল সরদার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কমিটির সাধারণ সম্পাদক তসলিম আরিফ তুষার।

এ সময় উপস্থিত ছিলেন ঈদগাহ কমিটির সভাপতি মো. নজরুল ইসলাম মালিথা। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন আশরাফুল উলুম কওমী মাদ্রাসার মুহতামিম শেখ জাকারিয়া ওসমানী।

স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ধর্মপ্রাণ মুসল্লি এবং বিপুল সংখ্যক এলাকাবাসীর উপস্থিতিতে পুরো আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে ও ব্যাপক প্রশংসিত হয় ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!