মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং ওয়ালটন প্লাজার উদ্যোগে ঈশ্বরদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  ধুমকেতু এক্সপ্রেস ট্রেনে ডিবির অভিযান, ১০০ গ্রাম হেরোইন সহ স্বামী-স্ত্রী গ্রেফতার খালেক হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামী টেম্পু আলম গ্রেফতার, অস্ত্র উদ্ধার চিহ্নিত সন্ত্রাসী একাধিক মামলার আসামি চশমা সাঈদকে গলা কেটে হত্যা আশাদুর রহমান এর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি ও সম্মাননা লাভ পাবনার ভাঙ্গুড়ায় বিএনপি নেতার বিরুদ্ধে কৃষককে মারধরের অভিযোগ, ৪ ঘণ্টা পর মৃত্যু ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন

ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান।। শুরু হলো এই পদে নতুন কর্মজীবন।। জংসন ডিডিপি’র অভিনন্দন

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ জুন, ২০২৩

ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের যোগদান।। শুরু হলো এই পদে নতুন কর্মজীবন
—————–
স্টাফ রিপোর্টার।। আজ ৫ জুন’২৩ সকালে ঈশ্বরদীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করে এপদে নতুন কর্মজীবন শুরু করলেন বিসিএস ৩৫ ব্যাচের সদস্য সুবীর কুমার দাশ।

তিনি এর আগে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে কর্মরত ছিলেন। তারও আগে তিনি সিরাজগঞ্জের রায়গঞ্জ, মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশকে স্বাগত ও অভিনন্দন জানিয়েছেন বহুল প্রচারিত ঈশ্বরদীর প্রথম সংবাদপত্র সাপ্তাহিক জংসন সম্পাদক, স্বনামধন্য সাহিত্য সাংস্কৃতিক বাণিজ্য ও সেবাধর্মী প্রতিষ্ঠান ডিডিপি’র চেয়ারম্যান, কুষ্টিয়া লালন একাডেমি ও রাজাপুর বই মেলার আজীবন দাতা সদস্য, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় সাংবাদিক সংস্থা ঢাকা কেন্দ্রীয় সর্বোচ্চ পরিষদের সাবেক সদস্য সচিব সিনিয়র সাংবাদিক কবি কলামিস্ট গীতিকার সুরকার সমাজ সেবক সংগঠক ও শিল্পী সূফী সাধক গুরুজী এস এম রাজা।

তিনি আশা প্রকাশ করেন যে, নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশের সুযোগ্য ও সুদক্ষ নেতৃত্ব এবং কর্মদক্ষতায় ঈশ্বরদীর আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সামগ্রিক উন্নয়ন ত্বরান্বিত হবে। তিনি তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন।

নবাগত উপজেলা নির্বাহী অফিসার সুবীর কুমার দাশ সঠিকভাবে তাঁর দায়িত্ব পালনে সর্বমহলের আন্তরিক সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!