রবিবার, ৩১ মে ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

অবশেষে মৃত্যুর কোলে ঢোলে পড়লো এসএসসি পরীক্ষার্থী সিজান

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

এস এম রাজা।। অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লো এসএসসি পরীক্ষার্থী সিজান (১৬)। একটানা ১৫ দিন হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে শেষ পর্যন্ত পরাজয় বরণ করতে হলো সিজানকে।
কে জানতো সাধের বাইক আর অসাবধানতায় শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হবে? এটাই বোধ হয় নিয়তি!

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের মাজদিয়া নতুন পাড়ার জীবন এর ছেলে এবারের এসএসসি পরীক্ষার্থী সিজান গত ১৭ মে’২৬ আনুমানিক ২ টার দিকে ঈশ্বরদীতে এসএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে কোন বিশেষ প্রয়োজনে চর সাহাপুর হয়ে নতুনহাট মোড়ের দিকে যাচ্ছিলো। এসময় বড়ইচারা নতুনহাট রোডের সাজেদুল মেম্বারের বাড়ির নিকট দ্রুতগামী বাইক স্পিড ব্রেকার অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বাঁশঝাড়ের মধ্যে সিটকে পড়ে। এতে তার মাথায় প্রচন্ড আঘাত লাগে। বাইকটিও দুমড়ে মুচড়ে যায়। ঘটনার পরপরই স্থানীয় লোকজন ফায়ার সার্ভিসে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে সিজানকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এখানে প্রাথমিক চিকিৎসা দেয়ার পর তার অবস্থা আশংকাজনক হওয়ায় কাল বিলম্ব না করে দ্রুত তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রবিবার ৩১ মে’২৬ ভোর ৫ টায় সে মৃত্যু বরণ করে।

এদিকে সিজানের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে পরিবার সহ এলাকায় শোকে ছায়া নেমে আসে। সিজানের এই অকাল মৃত্যু কেউ মেনে নিতে পারছে না। প্রায় সকলেই একই বাক্য উচ্চারণ করছে যে, এই বাইক-ই শেষ পর্যন্ত সিজানের মৃত্যুর কারণ হলো।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!