রবিবার, ৩১ মে ২০২৬, ০৮:৪৩ পূর্বাহ্ন

অন্তর্দহন—কবি এস এম রাজা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৩১ মে, ২০২৬

অন্তর্দহন
—- এস এম রাজা

কুট মস্তিস্ক কখনও সুচিন্তা করেনা
অন্ধ কখনও সঠিক পথ দেখে না
বন্ধ কর্ণ কখনও ভালো কথা শ্রবন করে না
নর্দমা প্রিয় নাসিকা কখনও পুস্পের সুবাস পায় না
পচা জিহ্বা কখনও সুখাদ্যের স্বাদ বোঝে না
অবিশ্বাসী কখনও কাউকেই বিশ্বাস করে না
সন্দেহ প্রবন কখনও উপকারীকেও সন্দেহের বাইরে রাখে না
স্বার্থপ্রেমী লোক কখনও
স্বার্থ ব্যাতীত কারো স্বজন হয়না
প্রতারক কখনো কারো সততার মূল্য দেয় না
প্রতিজ্ঞা ভঙ্গকারী কখনো কারো প্রতিজ্ঞার মূল্যায়ন করে না
মিথ্যাবাদী কখনো অকাট্য সত্যকেও স্বীকার করে না
অমানবিক ব্যক্তি কখনো মানবতার মূল্য বোঝে না
হিংসা বিদ্বেষ পূর্ণ ব্যক্তি কখনো
সরল মানুষকেও পৃথক ভাবে না
মিথ্যাচারে লিপ্ত মানুষ কখনো কাউকেই সৎ ভাবতে পারে না
অহংকারী ব্যক্তি কখনো কাউকেই নিরহংকারী ভাবে না
কলহ প্রিয় ব্যক্তি কখনো অন্যকে কলহমুক্ত থাকতে দেয় না
চরিত্রহীন ব্যক্তি কখনো অন্যকে সৎচরিত্রের ভাবতে পারে না
এজাতীয় মানুষ গুলো কখনোই অন্তর্দহন ছাড়া নিজে শান্তি পায় না।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!