শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
সর্বশেষ ::
আরএনপিপিকে কমিশনিং লাইসেন্স দিয়েছে বায়েরা ঈশ্বরদীতে ছাত্রশিবির-ছাত্রদল সংঘর্ষ: গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণে আহত-৭  ঈশ্বরদীতে সিএনজি ব্যবসায়ীর বিরুদ্ধে ৭ লক্ষ টাকা আত্মসাৎ-এর অভিযোগ  ঈশ্বরদীতে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে ইনচার্জসহ ৫ পুলিশ আহত, একজনের অবস্থা আশংকাজনক নওগাঁয় একই পরিবারের ৪ জনকে জবাই করে হত্যা ইউটিউব কেড়ে নিলো ব্যাবসায়ীর প্রাণ ঈশ্বরদী প্রেসক্লাবের বিরুদ্ধে আবারও গভীর ষড়যন্ত্রে মেতে উঠেছে অবৈধ দখলদারী কুচক্রীরা —–অভিযোগ প্রেসক্লাবের জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩

১০০০ টাকার লাল নোট অচল নয়

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বুধবার, ১১ মে, ২০২২

১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল নয়: বাংলাদেশ ব্যাংক

 

বাংলাদেশ ব্যাংক (বিবি) ১০০০ টাকা মূল্যমানের লাল নোট অচল ঘোষণা করেনি। আগামী ৩০ মে’র পর এই নোট অচল হিসেবে গণ্য হবে মর্মে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ও অনলাইন প্লাটফর্মে প্রচারিত তথ্যকে গুজব এবং বিভ্রান্তিকর বলে দাবি করেছে কেন্দ্রিয় ব্যাংক।

বুধবার বাংলাদেশ ব্যাংকের কারেন্সী ম্যানেজমেন্ট বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ ব্যাংক ১০০০ টাকা মূল্যমানের লাল নোট বা অন্য কোনো নোট অচল হিসেবে ঘোষণা করেনি। কেন্দ্রিয় ব্যাংক জনসাধারণকে এ ধরনের গুজব বা বিভ্রান্তিকর তথ্য আমলে না নেওয়ার জন্য অনুরোধ জানিয়েছে ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!