বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৩:৩৩ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে ট্রেনের ছাদে উদ্ধারকৃত শিশুর মৃতদেহ স্বজনরা নিয়ে গেছে বগুড়ায় চুয়াডাঙ্গা সদর থানায়  চৌকিদারি প্যারেড গ্রহণ করলেন পুলিশ  সুপার রুহুল কবির খান  ঈশ্বরদী থানা পুলিশের মাদকবিরোধী অভিযানে ১৬ জন গ্রেফতার ঈশ্বরদীতে র‍্যাবের অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, গোলাবারুদ ও বিভিন্ন পণ্যসহ ৪জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা’র অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা গোয়েন্দা শাখা (ডিবি)’র অভিযানে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ৭ জন গ্রেফতার পাবনা জেলা পুলিশের চলমান মাদকবিরোধী অভিযানে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, জুয়াড়িসহ ১০৩ জন গ্রেফতার ঈশ্বরদী পৌর যুবদলের আহবায়ক জাকির হোসেন জুয়েলসহ ৪জনের বহিষ্কারাদেশ প্রত্যাহার ঈশ্বরদীতে শিক্ষক মারধরের ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত ঈশ্বরদীতে ছাত্রীকে শাসন করায় ৩ শিক্ষিকাকে পিটিয়ে জখম করলো অভিভাবক গং

স্বামীর গোপনাঙ্গ কেটে পালিয়ে গেল স্ত্রী

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১০ অক্টোবর, ২০২২

কুষ্টিয়া জেলা সংবাদদাতা।।

কুষ্টিয়া শহরের চৌরহাস ফুলতলা এলাকায় আরিফুল হক (৪০) নামের একজনের গোপনাঙ্গ কেটে পালিয়েছেন তারই স্ত্রী খালেদা পারভীন (৩২)। শনিবার (৮ অক্টোবর) রাত ৮ টার সময় চৌরহাস ফুলতলা ল্যাবরেটরি স্কুলের সামনের গলির এলাকায় তার নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

আহত আরিফুল ইসলাম কুষ্টিয়া মিরপুর উপজেলার কাচারী খাদিমপুর এলাকার মৃত আজিজুল হকের ছেলে ও তার স্ত্রী খালেদা পারভীন যশোর জেলার চুরামনকাঠি এলাকার কাজী হাফিজুল্লাহর মেয়ে। আরিফুল ইসলাম সোনালী ব্যাংক হরিনারায়নপুর শাখার প্রিন্সিপাল অফিসার হিসেবে চাকরীরত রয়েছেন।

আরিফুলের বড় ছেলে নাজমুস সাকিব জানান,রাত ৮ টার দিকে ঘটনা ঘটেছে। বাসায় কোন ভাড়াটিয়া ছিলোনা। তখন এশার আযান হচ্ছিলো আম্মু তখন বলছিলো তুই নামাজ পরতে যা আর দোকান থেকে কিছু নিয়ে আসিস। আমি নামাজ পরে দোকান থেকে এসে দেখি আব্বু চিল্লাচ্ছে। আব্বু সবাইকে ডাকাডাকি করছে আর পরে যাচ্ছে। তখন আব্বু আমাকে বললো অটো ডেকে নিয়ে আয়। তারপর অটো ডেকে নিয়ে আসলাম তারপর চাচারা এসে আব্বুকে হাসপাতালে নিয়ে আসলো। এর আগে কোন ঝগরাঝাটির ঘটনা ঘটেনি। হঠাৎ করেই এমন হয়ে গেলো। তবে আম্মু আব্বুকে অনেক সন্দেহ করতো।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন বিশেষ অঙ্গের ৮০ ভাগ কেটে পরে গেছে৷কেটে যাওয়া অংশ খুজে না পাওয়ায় বিশেষ অঙ্গ আর ঠিক করা যাবেনা।

বিষয়টি নিশ্চিত করে কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, ঘটনা শুনেছি। পুলিশ বিষয়টি দেখছি। তদন্তপূর্বক আইনগত ব্যাবস্থাগ্রহনকরা হবে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!