রবিবার, ২১ জুন ২০২৬, ০৭:৪৭ পূর্বাহ্ন
সর্বশেষ ::
ছাগলের জন্য প্রাণ হারালো পিতা-পুত্রসহ ৪ জন চুয়াডাঙ্গা জেলা পুলিশের ঈদ পুনর্মিলনী ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত ঈশ্বরদী আটঘরিয়ায় ৬মাসে ৭৫টি মাদকের মামলায় গ্রেফতার ৭৭জন, ৯৫টি মোবাইল কোর্টে সাজা প্রাপ্ত ৯৭ জন, বিপুল পরিমাণ মাদক দ্রব্য উদ্ধার পাবনা জেলার শ্রেষ্ঠ সার্কেল এসপি হলেন প্রণব কুমার পাবনা পুলিশ সুপারের ঈশ্বরদী সার্কেল অফিস, থানা ও পুলিশ ফাঁড়ি পরিদর্শন দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড়

সোনারগাঁ থানার ওসি প্রত্যাহার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

নারায়নগন্জ সংবাদদাতা।।

 

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে নিয়ে রয়েল রিসোর্টে তৈরি হওয়া ঘটনার একদিন পর সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান গতকাল এ তথ্য নিশ্চিত করেন।
কওমি মাদরাসাভিত্তিক সংগঠন হেফাজতে ইসলামের নেতা মামুনুল হককে নিয়ে রয়েল রিসোর্টে গত শনিবার নাটকীয় পরিস্থিতি তৈরি হয়। এ ঘটনায় গত রোববার যুবলীগ ও ছাত্রলীগের দুই নেতার নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দেয় হেফাজত ঢাকা মহানগর ১০ নম্বর অঞ্চলের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ। এসময় তারা গণমাধ্যমকর্মীদের নামে বিষোদগার করতে করতে থানার ভেতর থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা পরিষদ চত্বরে যান। স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়, যুবলীগের সভাপতির বাড়ি-গাড়ি ভাঙচুর করে হেফাজত। এ ঘটনার পর রাতেই ওসিকে বদলি করা হয়। সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) তবিদ রহমান বলেন, ওসি রফিকুল ইসলামকে জনস্বার্থে বদলি করা হয়েছে। অপরদিকে ভাঙচুর ও হামলার ঘটনায় পুলিশের পক্ষ থেকে দুইটি মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন সোনারগাঁ থানা পুলিশ।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!