সোমবার, ২০ জুলাই ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন
সর্বশেষ ::
ঈশ্বরদীতে আমাসুফা’র আলোচনা সভা অনুষ্ঠিত  লালপুরে দুই শিশুর মৃত্যু, পিতা চিকিৎসাধীন, ঘটনাটি রহস্যজনক চব্বিশ ঘন্টার ব্যাবধানে দুই ভাইয়ের মৃত্যু, পিতা হাসপাতালে ঈশ্বরদীতে বিএনপির কেন্দ্রীয় নেতা, সাবেক মেয়র মরহুম মোখলেছুর রহমান বাবলুর স্মরণে নাগরিক স্মরণ সভা অনুষ্ঠিত ঈশ্বরদীতে যুবলীগ নেতা গ্রেপ্তার  জীবননগরে মাদকবিরোধী সমাবেশ ও আত্মসমর্পণ অনুষ্ঠানে ১৬ জন মাদক কারবারির আত্মসমর্পণ ঈশ্বরদীতে চালককে ছুরিকাঘাত করে সিএনজি ছিনতাই জেলা প্রশাসক গোল্ডকাপ আবারও ঈশ্বরদী উপজেলা একাদশের।। ৩-১ গোলে ধরাশায়ী করলো পাবনাকে ঈশ্বরদীতে জুলাই শহীদ দিবসের আলোচনায় এমপি ও বিএনপি নেতার বাকবিতন্ডা, চরম উত্তেজনা, ইউএনও এবং ওসির হস্তক্ষেপে নিরসন ঈশ্বরদীর পদ্মা নদীতে চলছে রাতের আঁধারে বালু উত্তোলনের মহোৎসব।। অভিযানিক দল পৌঁছানোর আগেই সটকে পড়লো বালুখেকোর দল

সারাদেশে অতি ভারী বর্ষনের সম্ভাবনা

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৮ জুলাই, ২০২১

 

 

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, দেশে আজ বৃহস্পতিবার কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে। তবে চলমান বৃষ্টিপাতের প্রবণতা কাল ও পরশু হ্রাস পেতে পারে।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। কাল ও পরশু বৃষ্টিপাতের প্রবণতা হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বাড়তি অংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বাড়তি অংশ উত্তর বঙ্গোপসাগরে অবস্থান করছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!