রবিবার, ০৮ মার্চ ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ ::
বদলী হলেন ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার বেগম খালেদা জিয়াসহ ২০ জন পাচ্ছেন স্বাধীনতা পুরস্কার ঈশ্বরদীতে ৬ মাদকসেবী ও ব্যবসায়ী গ্রেফতার, ৫শ গ্রাম গাঁজা উদ্ধার – কুষ্টিয়ায় অধ্যাপক ছুরিকাঘাতে নিহতঃ খুনির আত্মহত্যার চেষ্টা কুষ্টিয়ায় ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছুরিকাঘাতে অধ্যাপক নিহত ঈশ্বরদীতে ১০ ব্যাবসায়ীর ৩৬ হাজার টাকা জরিমানা ঈশ্বরদীতে ২ মাদকসেবীসহ ১০ আসামি গ্রেফতার ঈশ্বরদীতে অপ্রত্যাশিত ঘটনা, এক মাদকসেবীর মাদকসেবন না করার জন্য মাইকে প্রচার নির্বাচনে কারচুপির অভিযোগ বিএনপি প্রার্থী হাবিবের, আদালতের প্রতি শ্রদ্ধাশীল নির্বাচিত সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডল সিরাজগঞ্জে সংঘর্ষে ২ জন নিহত, আহত-১০

সাংবাদিক নাঈম হত্যা মামলার প্রধান আসামি বন্দুকযুদ্ধে নিহত

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ১৭ এপ্রিল, ২০২২

 

কুমিল্লা সংবাদদাতা।। আজ ১৭ এপ্রিল’২২ মধ্যরাতে কুমিল্লার   বুড়িচং উপজেলায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম (২৬) হত্যা মামলার প্রধান আসামি মো.রাজু (৩৫)র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে বলে জানাগেছে।

জেলার আদর্শ সদর উপজেলা ভারতীয় সীমান্তের গোলাবাড়ি এলাকা দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় র‌্যাবের সাথে বন্দুকযুদ্ধে রাজু নিহত হয়।

এবিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা মেডিকেল হাসপাতালের পরিচালক ডা.মহিউদ্দিন।

র‍্যাব-১১ সূত্র জানিয়েছে ,গোপন সংবাদের ভিত্তিতে তারা অভিযান চালাতে গেলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে রাজু গং গুলি চালালে র‍্যাবও বাধ্য হয়ে পালটা গুলি চালাতে থাকে।এক পর্যায়ে ক্রস ফায়ারে রাজু নিহত হয়।

নিহত রাজু (৩৫)কুমিল্লার কোতয়ালী মডেল থানার
বিষনুপুর গ্রামের সাদেক মিয়া ছেলে।

নিহত রাজুর লাশ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

উল্লেখ্য, বুধবার (১৩ এপ্রিল) রাত সাড়ে ৯টার দিকে কুমিল্লার বুড়িচং উপজেলায় ভারতীয় সীমান্তে সাংবাদিক মহিউদ্দিন সরকারকে গুলি করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরে তাকে স্থানীয় দুই যুবক বিজিবির সহায়তায় উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরে এ ঘটনায় নিহত সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈমের মা নাজমা আক্তার বাদী হয়ে গত বৃহস্পতিবার
রাজুসহ ৮জনের বিরুদ্ধে মামলাটি দায়ের করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!