বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
সর্বশেষ ::
জীবন নগর থানা পরিদর্শন করলেন এসপি রুহুল কবির খান আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও স্থিতিশীল রাখতে জেলা পুলিশ বদ্ধপরিকর –পুলিশ সুপার রুহুল কবির খান কুষ্টিয়ার দৌলতপুরে দরবার ও মাজারে হামলা, অগ্নি সংযোগ, পীরকে হত্যা, আহত-৩ কারাগারে বিএনপি নেতার মৃত্যু, মামলা দায়ের সকল জল্পনা কল্পনার অবসান, সোহাগ হত্যার ঘটনায় মামলা দায়ের নেপথ্য কারণ জমিজমা সংক্রান্ত বিরোধ বিশ্ব বাজারে বাড়লো তেলের দাম ইসলাম ধর্ম ত্যাগ ও হিন্দু মেয়েকে বিয়ে করায় ঈশ্বরদীতে পুত্রকে ত্যাজ্য করলেন পিতা ঈশ্বরদীতে ছাত্রদল নেতাকে গুলি ও কুপিয়ে নৃশংসভাবে হত্যা কৈকুন্ডা দরবার শরীফে তিনদিন ব্যাপী বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত মক্ষিরাণী নিয়ে আয়েশে রাত কাটানোর জন্য পুলিশি সহযোগিতা চাইতে গিয়ে ঈশ্বরদীতে গ্রেফতার হলো ভুয়া জজ

সাংবাদিকদের উপর হামলা মামলায় রাজশাহীতে বিএমডিএ এর দুই কর্মচারী গ্রেফতার

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

স্টাফ রিপোর্টার।।

রাজশাহীতে পেশাগত দায়িত্বপালনরত অবস্থায় এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলামের উপর হামলার দায়েরকৃত মামলায় দুই আসামীকে গ্রেপ্তার করেছে আরএমপির রাজপাড়া থানা পুলিশ। সোমবার ভোর চারটার দিকে ঢাকার মোহম্মদপুর এলাকার একটি বাসা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো, মামলার ২ নং আসামী বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের ভান্ডার রক্ষক জীবন (২২) ও ড্রাইভার আব্দুস সবুর (৪৭)।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশ রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, মামলা হওয়ার পর তারা পালিয়ে ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে তথ্য প্রযুক্তি ব্যবহার করে রাজপাড়া থানা পুলিশের একটি টিম ঢাকার মোহাম্মপুর এলাকায় একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামীদের নিয়ে পুলিশেরটিম রাজশাহীতে আসছে। এই বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানান।
উল্লেখ্য, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ-বিএমডিএ কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে গত ৫ সেপ্টেম্বর এটিএন নিউজের দুই সাংবাদিক হামলার শিকার হন। এ ঘটনায় সাতজনের নাম উল্লেখসহ ১৭ জনের বিরুদ্ধে মামলা করা হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!