শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
সর্বশেষ ::
দেশের সকল পুলিশ ইউনিটকে সতর্ক থাকার নির্দেশ ঈশ্বরদীতে ৬মাসে বিপুল পরিমাণ মাদক উদ্ধার, ৬৭টি মামলায় ৬৯জন গ্রেফতার, মোবাইল কোর্টে ৭৫ জনের সাজা প্রদান পাবনায় বিপুল পরিমাণ গুলি ও ধারালো অস্ত্র উদ্ধার, গ্রেফতার-২ ঈশ্বরদীর পদ্মায় নৌকা থেকে গুলিবর্ষণ, এলাকায় আতঙ্ক, পুলিশ বলছে ঘটনা ভেড়ামারা এলাকায় পরীক্ষা চলাকালে হলরুমে টিকটক, সর্বত্র আলোচনা – সমালোচনার ঝড় ঈশ্বরদীতে দাদি-নাতনি হত্যাকাণ্ডের দ্রুত বিচার দাবীতে বিক্ষোভ ও মানববন্ধন, রাস্তা অবরোধ, ফাঁসির আশ্বাস প্রশাসনের পাবনার দেবোত্তর বাজারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুব‌কের মর্মান্তিক মৃত্যু পাবনা জেলা পুলিশের আটঘরিয়া থানায় ওপেন হাউজ ডে অনুষ্ঠিত জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে—– পাবনা জেলা প্রশাসক পদ্মার চরে মিলল ঈশ্বরদীর সাহাবুলের গুলিবিদ্ধ লাশ

শেষ পর্যন্ত ভীমরুলই বিজয়ী হলো, পরাজিত হলো মনিরুল আস্তব

ডিডিপি নিউজ ২৪ ডেস্ক
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২০

  1. মুনমুন আক্তার।। শেষ পর্যন্ত ভিমরুলের কাছেই দুর্ভাগ্যজনকভাবে পরাজিত হলো ব্যবসায়ী মনিরুল ইসলাম আস্তব। অপ্রত্যাশিত মৃত্যুকে আলিঙ্গন করতে হলো তাকে। বিষাক্ত ভিমরুল ছোবল মেরেছিল যেন তার প্রাণ পাখিটা হরণ করার জন্যই। দীর্ঘ প্রায় ৪৮ ঘন্টা প্রাণপণ লড়াই করেও ভিমরুলের বিষে জর্জরিত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ল চাল ব্যবসায়ী মনিরুল ইসলাম আস্তব(৪৬)।সে ঈশ্বরদীর ছলিমপুর ইউনিয়নের শিমুল তলার মহির উদ্দীনের ছেলে। আজ ১৫ সেপ্টেম্বর’২০ (মঙ্গলবার) সকাল সোয়া ছয়টার দিকে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবার, ঈশ্বরদী উপজেলা চাল ব্যাবসায়ী সমিতি ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, গত ১৩ সেপ্টেম্বর’২০ সকালে জয়নগর শিমুলতলা গ্রামের মহির উদ্দিনের ছেলে মনিরুল ইসলাম আস্তব (৪৬) তার বাড়ির ভিমরুলের চাক ভেঙে দিতে যায়৷ , এ সময় ক্ষিপ্ত ভিমরুলরা তাকে প্রচণ্ড গতিতে আক্রমণ করে এবং সমস্ত শরীরে বিষাক্ত ছোবল দেয়। ভিমরুলের কামড়ে তার শরীরে তাৎক্ষণিক ভাবে বিষক্রিয়া শুরু হয় ।তাকে উদ্ধার করে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করা হয়। গতকাল ১৪ সেপ্টেম্বর’২০ সকালে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রিলিজ দিয়ে দেওয়া হয়। ওই দিন সন্ধার পর থেকে তার শারীরিক অবস্থার আবারও চরম অবনতি ঘটে।তাকে আবার তড়িঘড়ি করে নিয়ে আসা হয় স্বাস্থ্য কমপ্লেক্সে । চিকিৎসাধীন অবস্থায় আজ ১৫ সেপ্টেম্বর’২০ (মঙ্গলবার) সকাল সোয়া ছয়টার দিকে তার মৃত্যু হয়।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো সংবাদ
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার করা সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ
Copyright 2020 © All Right Reserved By DDP News24.Com

Developed By Sam IT BD

themesba-lates1749691102
error: Content is protected !!